নির্দিষ্ট সময়ে পৌরসভায় সোলার প্যানেল স্থাপন না করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১৩:৫৪ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৩:৫৪

নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে সেইসব পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১১ নভেম্বর) সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভার শীর্ষক সেমিনারে এ হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে, দ্রুত সময়ের মধ্যে পৌরসভাগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল (সোলার) স্থাপন নিশ্চিতের নির্দেশনাও দেন মীর শাহে আলম। প্রকৌশলীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে তিনি বলেন, এরইমধ্যেই পৌরসভাগুলোতে সৌর প্যানেলের জন্য অর্থ পাঠানো হয়েছে। তারপরও বেশিরভাগ পৌরসভায় এখনও এ প্যানেল স্থাপন হয়নি।

দ্রুত সময়ের মধ্যে সৌর প্যানেল স্থাপন করে পৌরভবনের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ অন্যান্য পৌর সেবা যাতে নাগরিকরা কোনও ধরণের ভোগান্তি ছাড়াই পায় তা নিশ্চিত করারও নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এর আগে তিনি ফ্যামিলি কার্ডসহ মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
সৌরবিদ্যুতের সরঞ্জাম কিনতে ৫ কোটি টাকা পর্যন্ত ই-জিপি বাধ্যতামূলক নয়
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি
সর্বশেষ খবর
ডিপজলের ভাই আফজাল আর নেই
ডিপজলের ভাই আফজাল আর নেই
পরিমণি ও আমাদের সংবাদবোধ 
পরিমণি ও আমাদের সংবাদবোধ 
জন্ম নিবন্ধনের নথিতে গরমিল, ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে শোকজ
জন্ম নিবন্ধনের নথিতে গরমিল, ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে শোকজ
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান