কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১৯:৪৪ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৯:৪৪

রাজধানী ঢাকার কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর এলজিইডি ভবন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এডিবির প্রতিনিধিদল এ সম্মতি ব্যক্ত করে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিসম্পদ ও নগর উন্নয়ন খাতের পরিচালকসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

সভায় কড়াইল বস্তির উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি এডিবির অর্থায়নে বাস্তবায়নাধীন চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষন করে।

এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এডিবির প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, এডিবির সহায়তায় পরিচালিত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ মন্ত্রণালয় ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
‘প্রকল্পের পর প্রকল্প, নিরাপদ পানির অপেক্ষায় দুই উপজেলার মানুষ’
গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে ২ জনের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা প্রতিমন্ত্রীর
ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন শুরু আজ থেকে
সর্বশেষ খবর
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ধীরেন্দ্রনাথ দত্তের উত্তরাধিকারীর সম্পত্তির অধিকার ক্ষুণ্ণের চেষ্টায় আসকের উদ্বেগ
ধীরেন্দ্রনাথ দত্তের উত্তরাধিকারীর সম্পত্তির অধিকার ক্ষুণ্ণের চেষ্টায় আসকের উদ্বেগ
আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২,০৬৭ শিক্ষার্থী
আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২,০৬৭ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’