বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ১৯:০৭ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৯:০৭

সরকার গ্যাসের দাম বাড়ায়নি বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরও বলেন, বায়োগ্যাসের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সংসদ নূরুন্নিসা সিদ্দীকা প্রশ্ন করেন, গ্যাস সংকটের কারণে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। বারবার গ্যাসের দাম বাড়ানো হলেও গ্যাস না পেয়েও গ্রাহকদের বিল পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থায় গৃহস্থালিতে গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কোনও পরিকল্পনা সরকারের আছে কি না।

জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, ‘গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। আজও আমরা সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে অনেক বেশি দামে গ্যাস কিনেছি। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং গৃহস্থালিতে সরবরাহের জন্য আমরা গ্যাস কিনছি। এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।’

এলপিজির দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম নির্ধারিত হয়। এখানে সরকারের সরাসরি ভূমিকা নেই।’

বায়োগ্যাসের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করেছে। বায়োগ্যাসের ক্ষেত্রেও বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। বায়োগ্যাস থেকে উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।’ 

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
গুজব-অপতথ্য ছড়ানো ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট ও ১০০ এক্স অ্যাকাউন্ট চিহ্নিত
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘শর্টসার্কিট’ 
আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি, নাহিদকে স্পিকার
সর্বশেষ খবর
মানবপাচার ও ভিসা জালিয়াতি রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-আরব আমিরাত
মানবপাচার ও ভিসা জালিয়াতি রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-আরব আমিরাত
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীরা পাবেন জামানত ছাড়াই ঋণ
ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীরা পাবেন জামানত ছাড়াই ঋণ
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা এইচআরএসএসের
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা এইচআরএসএসের
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি