প্রতারক চক্র থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে সাবধান করলো শিক্ষা মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৬, ১৭:১৩আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৭:১৪

শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় চালু, প্রকল্প অনুমোদনসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের কথা বলে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ দাবির বিভিন্ন অভিযোগ নজরে আসায় এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সাইফুল্লাহ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এসব কাজের জন্য কোনও প্রতিষ্ঠানের কাছ থেকে কোনও অর্থ নেয় না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন প্রভৃতি শিক্ষা মন্ত্রণালয়ের রুটিন কাজ। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে মন্ত্রণালয়ে এ ধরনের কাজ সম্পন্ন হয়। এসব সরকারি কাজের জন্য অর্থ আদায়ের কোনও বিধান নেই। শিক্ষা মন্ত্রণালয়ের কোনও কর্মকর্তা কখনও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বা এ ধরনের কাজের জন্য অর্থ গ্রহণ করেন না। যারা এ ধরনের কাজ করে তারা একটি প্রতারক চক্র।

আরও পড়ুন:  সবসময় যে টার্মিনাল লঞ্চে ঠাসা থাকে বৃহস্পতিবার সেখানে লঞ্চের দেখা নেইঅনির্দিষ্টকালের ধর্মঘটে নৌশ্রমিকেরা, দুর্ভোগে যাত্রীরা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কোনও কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বা এ ধরনের কোনও  কাজের জন্য অর্থ গ্রহণ করেছেন বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসব কাজ সংশ্লিষ্ট কারও কাছে টাকা না দেওয়ার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব কাজের নামে কাউকে কোনও ধরনের অর্থ না দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো  হয়েছে। কেউ এ ধরনের কাজের  কথা বলে অর্থ দাবি করলে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

/আরএআর/এসটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের