অবৈধ সিম ঠেকাতে ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৯

মোবাইল ও অনলাইন প্রতারণা বন্ধ এবং অবৈধ সিম ব্যবহার নিয়ন্ত্রণে সিম নিবন্ধনের সময় বায়োমেট্রিক যাচাইয়ের পাশাপাশি ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সব মোবাইল অপারেটর মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধন এবং নতুন সিম নিবন্ধনের ক্ষেত্রে অন্তত সাত দিনের ব্যবধান রাখার কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার অনুরোধের ভিত্তিতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বর এবং ওয়েবসাইট বা লিংক বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অবৈধ সিম ব্যবহার বন্ধে মোবাইল অপারেটরদের মাধ্যমে গ্রাহকদের সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, সিম নিবন্ধন, নিজ নামে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই এবং অবৈধ সিম ব্যবহারের ঝুঁকি সম্পর্কে গণমাধ্যম, খুদে বার্তা ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত প্রচারণা চলছে।

অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া বিটিআরসিতে স্থাপিত কেন্দ্রীয় বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মের (সিবিভিএমপি) মাধ্যমে সিম নিবন্ধন কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, সিম নিবন্ধনের সময় বায়োমেট্রিক যাচাইয়ের পাশাপাশি ফেস ভেরিফিকেশন পদ্ধতি চালুর কার্যক্রম চলছে। এর মাধ্যমে ভুয়া পরিচয়ে সিম নিবন্ধন ঠেকানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
যুবদল নেতা নয়নের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর
রামিসা হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন, হাদি হত্যার বিচারও হবে: আইনমন্ত্রী
১৫ বছরে ড্রেজিংয়ে ১৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন যাত্রীরা
সর্বশেষ খবর
টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ
নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকে, ঘোষণা কবে নিশ্চিত নয়
নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকে, ঘোষণা কবে নিশ্চিত নয়
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
বাংলাদেশকে হারানোর ২২ বছর পর টেস্ট সিরিজ জিতলো জিম্বাবুয়ে! 
বাংলাদেশকে হারানোর ২২ বছর পর টেস্ট সিরিজ জিতলো জিম্বাবুয়ে! 
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক