৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৫:২৭ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৫:২৮

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৬টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা,প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ২টি।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু, রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম; পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সভায় অংশগ্রহণ করেন।

এছাড়াও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

আজকের সভায় অনুমোদিত ১৬টি প্রকল্প হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প— ১. ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প’ ২. ‘জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন), ৩. ‘ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’,  ৪. ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ ৫. ‘বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’,৬. ‘পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় (দ্বিতীয় সংশোধন)’ এবং ৭. ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃ বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১)।

পানিসম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প— ১. ‘দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্প’ ২. ‘জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদ এবং জিঞ্জিরাম নদীর ভাঙ্গন প্রতিরোধ’ প্রকল্প, ৩. ‘সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন হতে বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা কাজ (প্রথম পর্যায়)’ প্রকল্প, ৪. মেট্রো ঢাকা প্রকল্প [গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (প্রথম  পর্যায়), প্রকল্প।

কৃষি মন্ত্রণালয়ের ১টি প্রকল্প— ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’প্রকল্প।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১টি প্রকল্প— ‘ঢাকাস্থ ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ’ প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প— ‘বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় অফিসারদের আবাসিক সমস্যা নিরসনকল্পে অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প। সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প— ১. ‘জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প; ২. ‘মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক (আর-৫৫০) চার লেনে উন্নীতকরণ (সার্ভিস লেনসহ)’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে যা বললেন প্রধানমন্ত্রী
‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
সংসদ ভবনে দেড় শতাধিক শিক্ষার্থী, যেসব পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির
গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির
জেলা পর্যায়েও ছড়িয়ে পড়ছে নাশকতা-সহিংসতা, জনমনে বাড়ছে আতঙ্ক
জেলা পর্যায়েও ছড়িয়ে পড়ছে নাশকতা-সহিংসতা, জনমনে বাড়ছে আতঙ্ক
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতাল ও বিএনপির ৫ কার্যালয়ে আগুন
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতাল ও বিএনপির ৫ কার্যালয়ে আগুন
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা