কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন, রংপুরে বাইপাস নির্মাণের আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৯:১১ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৯:১১

কৃষিজমি রক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দুই বা তিন ফসলি জমি নষ্ট করে অপ্রয়োজনে রাস্তা বা অবকাঠামো নির্মাণ না করার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি। তবে রংপুর নগরীর যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি কারিগরি বিশেষজ্ঞ নন। তাই এ মুহূর্তে রংপুরে বাইপাস সড়ক নির্মাণ কতটা সম্ভব, তা বলা যাচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে হবে।

তারেক রহমান বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার সময়ও বিষয়টি উঠে এসেছে যে, দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি।

তিনি বলেন, খুব প্রয়োজন হলে আমরা অবশ্যই রাস্তা বা অবকাঠামো নির্মাণ করবো, কিন্তু কোনোভাবেই কৃষিজমি নষ্ট করতে চাই না।

প্রধানমন্ত্রী বলেন, নতুন রাস্তা বা স্থাপনা তৈরি করতে গেলে স্বাভাবিকভাবেই কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। যেসব অঞ্চলে দুই বা তিন ফসলি জমি রয়েছে, সেখানে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। রংপুর একটি কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় এখানকার কৃষিজমির বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

তবে রংপুরের সংসদ সদস্যকে আশ্বস্ত করে তিনি বলেন, বাইপাস নির্মাণের সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন।

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল দীর্ঘদিন পর রংপুর সিটি করপোরেশনের জন্য ১ হাজার ৮১৩টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আয়তনের দিক থেকে রংপুর দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি করপোরেশন। প্রায় ২০৫ বর্গকিলোমিটার আয়তনের এ নগরীতে ৩৩টি ওয়ার্ডে প্রায় আট লাখ মানুষের বসবাস। এ ছাড়া রংপুর বিভাগের আট জেলার মানুষ চিকিৎসা, শিক্ষা ও প্রশাসনিক কাজে প্রতিদিন নগরীতে আসেন।

কিন্তু প্রধান সড়ক একটি হওয়ায় এবং দিনের বেলাতেও ভারী যানবাহন চলাচল করায় নগরীতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পরিস্থিতিতে জনদুর্ভোগ কমাতে রংপুর শহরের পাশ দিয়ে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান তিনি।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
দলীয় এমপিদের মাঠে নামার নির্দেশ প্রধানমন্ত্রীর
৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে অনুমোদন
বৃহস্পতিবার লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে
সর্বশেষ খবর
বোমারু বিমানের মোতায়েন করে এশিয়ায় শক্তিশালী বার্তা রাশিয়ার
বোমারু বিমানের মোতায়েন করে এশিয়ায় শক্তিশালী বার্তা রাশিয়ার
হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ 
হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ 
ধৈর্যের শেষ আছে, প্রতিটি জায়গায় আ.লীগকে প্রতিহত করা হবে: রিজভী
ধৈর্যের শেষ আছে, প্রতিটি জায়গায় আ.লীগকে প্রতিহত করা হবে: রিজভী
আইনজীবীদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় আসকের উদ্বেগ
আইনজীবীদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় আসকের উদ্বেগ
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী