বোমারু বিমানের মোতায়েন করে এশিয়ায় শক্তিশালী বার্তা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১৯:২০ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৯:২০

গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে পূর্ব এশিয়ায় নিজেদের সবচেয়ে বড় সামরিক বিমান মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ বৈঠকের ঠিক আগে এই পদক্ষেপের মাধ্যমে এশিয়ায় নিজেদের সামরিক সক্ষমতা ও প্রভাবের শক্তিশালী বার্তা দিলো মস্কো।

মঙ্গলবার রাশিয়ার দূরপ্রাচ্য থেকে দক্ষিণে উড়ে যাওয়ার সময় রুশ সামরিক বিমানগুলো তাইওয়ান ও জাপানের বিমানবাহিনীকে সতর্ক করে তোলে। এরপর বুধবার ভিয়েতনামের দানাং বিমানবন্দরের রানওয়েতে ন্যাটোর কাছে ‘বেয়ার’ নামে পরিচিত দুটি রুশ টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান এবং দুটি দূরপাল্লার জ্বালানি সরবরাহকারী বিমান (ট্যাংকার) অবস্থান করতে দেখা যায়।

চীনের শেনচেন শহরে এপেক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগমন এবং ম্যানিলায় আসিয়ান বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের সমবেত হওয়ার ঠিক আগমুহূর্তে এই ফ্লাইটগুলো পরিচালিত হলো।

সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের নিরাপত্তা বিশ্লেষক ইয়ান স্টোরি বলেন, ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও মস্কো যে এখনো দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজের শক্তি প্রদর্শন করতে সক্ষম, আঞ্চলিক রাষ্ট্রগুলোকে তা মনে করিয়ে দিতেই এই মোতায়েন। তার মতে, ২০১৪ সালের পর ভিয়েতনামে রুশ কৌশলগত বিমান শক্তির এটিই প্রথম প্রকাশ্য মোতায়েন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের গবেষক চিয়েহ চুং বলেন, বৃহস্পতিবারের যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া শীর্ষ বৈঠকের আগে রাশিয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই ফ্লাইট পরিচালনার পথ বেছে নিয়েছে। বৈঠকের আগে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার চিত্র তুলে ধরাই এর লক্ষ্য হতে পারে বলে তিনি মনে করেন।

এদিকে বুধবার তাইপেতে সাংবাদিকদের তাইওয়ানের জেনারেল স্টাফের ভাইস চিফ হুয়াং চিহ-ওয়েই বলেন, রুশ বিমানের এই মহড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিপূর্ণ ও স্থিতিশীল স্থিতাবস্থার জন্য হুমকি সৃষ্টি করেছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ভিয়েতনাম নিরাপত্তা বিশেষজ্ঞ নগুয়েন দ্য ফুয়ংয়ের মতে, ভিয়েতনাম রাশিয়ার প্রধান অস্ত্র ক্রেতা। এ ছাড়া গত সেপ্টেম্বরে লাওসে চীনের সামরিক বিমানঘাঁটি নির্মাণের ঘোষণার পর প্রতিবেশী চীনকে বার্তা দিতেই হ্যানয় রুশ বিমানগুলোকে অবতরণের অনুমতি দিয়েছে। ইয়ান স্টোরিও মনে করেন, রুশ বোমারু বিমানকে সবুজ সংকেত দিয়ে ভিয়েতনাম মূলত ‘চীনকে এই সংকেত দিতে চেয়েছে যে রাশিয়ার সঙ্গে তাদের সামরিক সম্পর্ক এখনও দৃঢ় রয়েছে।’

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে চায় চীন: শি জিনপিং
রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায়ের আগে যা জানা প্রয়োজন
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
সর্বশেষ খবর
‘ভাই আগে বলে নেই তারপর তালি দেন’, সংসদে প্রধানমন্ত্রীর হাস্যরস
‘ভাই আগে বলে নেই তারপর তালি দেন’, সংসদে প্রধানমন্ত্রীর হাস্যরস
বগুড়ায় উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ
বগুড়ায় উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন কত, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন কত, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী