বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন কত, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৯:২৪ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৯:২৪

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে দেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত, তাও সংসদকে জানিয়েছেন তিনি। 
 
বুধবার (১৮ নভেম্বর) বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অস্টম দিন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। আর ২০২৬ সালের ১৯ অক্টোবর হিসাবে তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই প্রধান উৎস চালুর উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। 

প্রধানমন্ত্রী বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে।

এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর সংযোগ যুক্ত করা সহজ হচ্ছে। প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে। পাশাপাশি প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় অর্থ স্থানান্তরের খরচ কমেছে।

তিনি আরও বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা দিয়েছে। এ ছাড়া কম খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ তৈরি করতে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন রাখতে নতুন ধারণা, প্রযুক্তি ও মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
‘ভাই আগে বলে নেই তারপর তালি দেন’, সংসদে প্রধানমন্ত্রীর হাস্যরস
কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন, রংপুরে বাইপাস নির্মাণের আশ্বাস প্রধানমন্ত্রীর
দলীয় এমপিদের মাঠে নামার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
সাড়ে ৪ বছরের শিশুকে হত্যা: মায়ের তিন দিনের রিমান্ড
সাড়ে ৪ বছরের শিশুকে হত্যা: মায়ের তিন দিনের রিমান্ড
কেড়ে নিলো ফ্যামিলি কার্ডের ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব, একজনকে মারধর
কেড়ে নিলো ফ্যামিলি কার্ডের ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব, একজনকে মারধর
‘ভাই আগে বলে নেই তারপর তালি দেন’, সংসদে প্রধানমন্ত্রীর হাস্যরস
‘ভাই আগে বলে নেই তারপর তালি দেন’, সংসদে প্রধানমন্ত্রীর হাস্যরস
বগুড়ায় উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ
বগুড়ায় উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী