প্রাণিসম্পদ মেলায় পশু-পাখি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৬ নভেম্বর ২০২৬, ১৫:৫২ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৫:৫২

‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজধানীর শেরে-বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রাণিসম্পদ মেলা। সকালে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মেলায় আগত বিভিন্ন পশু-পাখি ঘুরে দেখেন।  

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ অনেকে। 

বিড়ালকে কোলে তুলে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পশুপাখির অধিকার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিশেষ করে শহর অঞ্চলে আর্থিকভাবে সক্ষম মানুষের মাঝে উন্নত বিশ্বের মতো পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালন অনেক বৃদ্ধি পেয়েছে। এগুলো একদিকে যেমন মানুষের মানসিক প্রশান্তির কারণ হয়ে উঠেছে, অপরদিকে এসব প্রাণী অনেকের কাছে আয়েরও উৎস। তবে মনে রাখতে হবে, মানুষের যেমন অধিকার রয়েছে। তেমনি পশুপাখির অধিকার সম্পর্কেও অবহেলা করা চলবে না।

বিড়ালকে আদর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি বলেন, আপনারা নিঃসন্দেহে জানেন, জীবজন্তু কিংবা পশুপাখির জন্যও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি অধিকার রয়েছে। প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে; প্রাণিকে অস্বস্তিতে রাখা চলবে না। ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে; স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দিতে হবে সর্বোপরি প্রাণীকে ভয় এবং মানষিক যন্ত্রণা দেওয়া যাবে না। মানবিক মানুষ হিসেবেই আমাদের প্রত্যেককে পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন এবং সচেতন থাকা মানবিক দায়িত্ব।

মেলায় পশু-পাখি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন ধরে চলবে এ মেলা। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় মেলার কার্যক্রম শুরু হবে।  

/আইএএম/
সম্পর্কিত
আমরা আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী
বিনা খরচে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৪৯৯
রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৪৯৯
বিশ্ববাজারে আবারও কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে আবারও কমলো স্বর্ণের দাম
শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর
শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর
গুগল ম্যাপসে নতুন ডার্ক মোড, রাতে নেভিগেশন হবে আরও স্পষ্ট
গুগল ম্যাপসে নতুন ডার্ক মোড, রাতে নেভিগেশন হবে আরও স্পষ্ট
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার