পরিকল্পিতভাবে জামায়াত-বিএনপি হত্যাকাণ্ড ঘটাচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ২৩:২৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ২৩:৩৩

শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করে তুলতে পরিকল্পিতভাবে জামায়াত-বিএনপি হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ জাতীয় হত্যাকাণ্ড সাধারণ আইনশৃঙ্খলা সংক্রান্ত নয়।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় রাজধানীর কলাবাগানে কাপুরুষোচিত হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় শেখ হাসিনা আরও বলেন, বিএনপি-জামায়াতের ইন্ধনেই কলাবাগানে দুই পেশাজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে হত্যা করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিত হত্যাকাণ্ড। বৈঠকে উপস্থিত একাধিক নেতা প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে। সবাই মিলে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, এই গুপ্তহত্যা কারা ঘটাচ্ছে সকলেই বুঝেন। বিভিন্নরূপে বিএনপি-জামায়াত এগুলো করছে।
তিনি বলেন, দেশ যখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে; দেশকে অস্থিতিশীল করতে তখন এই হত্যাকাণ্ডগুলো বেছে বেছে সংগঠিত করা হচ্ছে।
গত নির্বাচনের সময় থেকে দেশকে অস্থিতিশীল করতে তারা মানুষ পড়িয়ে মারাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এখন ব্যর্থ হয়ে গুপ্তহত্যা করছে। তিনি বলেন, হত্যাকারীরা ধরা পড়বে। তাদেরকে আইনের আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রী দেশবাসীকে এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে এবং এ সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।

/পিএইচসি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ