কলাবাগানে জোড়া খুন, ২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ০৯:১৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ০৯:২৭

হত্যাকাণ্ডের পর পুলিশের  তৎপরতা

রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে কলাবাগান থানায়। নিহত জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে কলাবাগান থানায় এ মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্য এসআই মমতাজের ওপর হামলার ঘটনায় আরেকটি মামলা দায়ের করেছে পুলিশ। থানার এসআই শামীম আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এই মামলাটিরও আসামি অজ্ঞাতনামা ৫-৬ জন।

আরও পড়ুন: কলাবাগানে জোড়া খুন, ২ মামলা কোপাকুপির আতঙ্কে কাঁপছে দেশ

কলাবাগান থানার এসআই হাসান বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার রাতেই মামলা দু’টি দায়ের করা হয়। মামলা দু’টির তদন্তও করছে থানা পুলিশ।

সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে কলাবাগানের তেতুলতলা গলির আছিয়া নিবাস নামের ৩৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। যাওয়ার সময় তারা নারায়ে তাকবীর ও আল্লাহু আকবার বলে শ্লোগান দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, খুনিরা সংখ্যায় ছিল ৫ জন।

নিহত জুলহাজ মান্নান সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আপন খালাতো ভাই। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে। তার বাবা সাবেক উপ-সচিব আবদুল মান্নান। দুই ভাই এক বোনের মধ্যে জুলহাজ সবার ছোট। সমকামীদের পত্রিকা রূপবান-এর সম্পাদনার দায়িত্বও পালন করতেন তিনি।

/জেইউ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ