সিসিটিভি ফুটেজে তিন তরুণের চেহারা স্পষ্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ১৩:৫৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৪:৪৭

ঘাতকদের তিনজন হত্যাকাণ্ড বাস্তবায়নে অংশ নেওয়া তিন তরুণের চেহারা স্পষ্ট। জুলহাজ ও তনয় হত্যার পর খুনিদের পালিয়ে যাওয়ার পুরো বিষয়টি নজরদারিতে রাখতে দেখা গেছে তাদের। ডলফিন গলির একটি সিসি ক্যামেরায় ধরা পড়া ছবিতে তাদের সামনেই একে একে পাঁচজনকে দৌড়ে পালাতে দেখা গেছে।

সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে দেখা যায়,একজন লাল গেঞ্জি পড়া তরুণ ডলফিন গলির মুখে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর একজন হালকা আকাশী রঙের ফুলহাতা শার্ট ও প্যান্ট পরা চাপ দাড়িওয়ালা তরুণ এসে তার সঙ্গে (লাল গেঞ্জি)হ্যাণ্ডশেক করেন। এরপর তারা দুজনে জুলহাজদের গলির দিকে তাকিয়ে থাকেন। সিসি ক্যামেরা ফুটেজের ছবিতে তাদের বেশ উদ্বিগ্ন দেখা গেছে এবং ঘাম মুছতেও দেখা যায়।

আরও পড়ুন:   সিসিটিভি ফুটেজে তিন তরুণের চেহারা স্পষ্ট হত্যাকারীদের ধরতে সহায়তা করেনি পথচারীরা

কিছুক্ষণ পর জুলহাজদের বাসার দিক থেকে এক এক করে চারজন যুবক পালিয়ে গেলে তারা আরেকটু সজাগ হয়ে সেদিকে তাকিয়ে থাকেন। কয়েক সেকেন্ডের মধ্যে পঞ্চম একজন গেঞ্জির ওপরে শার্ট পরা লম্বা ছেলে দৌড়ে পালানোর সঙ্গে সঙ্গে অপেক্ষমান লালগেঞ্জির হাতের ইশারায় এই দুই তরুণও উল্টোদিকে হাঁটা শুরু করেন। তারা দুজনে পরস্পরের সঙ্গে সেসময় কোনও কথা বলেননি এবং পুরো গলি পার হওয়ার সময় পরস্পরের দিকে তাকানওনি।

ফুটেজে পুরো সময়টিতে আরেকজন ছেলের উপস্থিতি লক্ষ্য করা যায়। যিনি অপেক্ষমান দুই যুবকের ঠিক উল্টোদিকের  চয়েজ নামে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন এবং অপেক্ষমান লাল ও আকাশী রঙের পোশাক পরা যুবক দুজন যেদিকে চলে যান, তার ঠিক উল্টোদিকে (যে গলি দিয়ে খুনিদের পালাতে দেখা যায়) হাঁটা শুরু করেন।

তৃতীয় ব্যক্তির অপেক্ষা বামদিকে প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমার মনে হয় তারা এই অলিগলিতে অনেকেই ছিলেন।এমনকি হত্যাকাণ্ড ঘটিয়ে চলে যাওয়ার পর উপস্থিত দর্শনার্থীদের মধ্যেও তাদের লোক থাকলে অবাক হবো না। এই সময় জুলহাজ ও তনয় বাসায় ছিল এটাও তাদের জানা ছিল। তিনি বলেন, এতোদিন ধরে নজরদারি করে কাউকে হত্যা করা হয়েছে ভাবলেই আমরা ভয়ে সিটিয়ে যাচ্ছি।

এদিকে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখছি। কত কিছুইতো নজরে আসছে। সবদিক বিবেচনা করা হচ্ছে। যাদের চেহারা স্পষ্ট তাদের বিষয়ে খোঁজ নেওয়া হবে বলেও বলেন তিনি।

/ইউআই/এসটিএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ