টেলিমেডিসিনে করোনার চিকিৎসা নিয়েছেন ৫ লাখের বেশি মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২০, ১৭:৩৩ আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৮:০৫

টেলিমেডিসিনে করোনার চিকিৎসা নিয়েছেন ৫ লাখের বেশি মানুষ

দেশে করোনা নিয়ে টেলিমেডিসিনের মাধ্যমে এখন পর্যন্ত সেবা নিয়েছেন পাঁচ লাখ ২৮ হাজার ৭৩১ জন। রবিবার (৮ নভেম্বর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় টেলিমেডিসিনের মাধ্যমে করোনার চিকিৎসাসেবা নিয়েছেন দুই হাজার ২৯৩ জন। আর এখন পর্যন্ত সেবা নিয়েছেন পাঁচ লাখ ২৮ হাজার ৭৩১ জন।

অপরদিকে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩) নম্বরে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ বিষয়ে পরামর্শ নিতে ফোন কল এসেছে ছয় হাজার ৩১টি।

গত ৮ মার্চ করোনার প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কল এসেছে ৮২ লাখ ৮৯ হাজার ৮৪৩টি।

স্বাস্থ্য অধিদফতরের ৩৩৩ নম্বরে গত ২৪ ঘণ্টায় কল গিয়েছে ৩৩ হাজার ৬৯১টি, আর এখন পর্যন্ত কল গিয়েছে এক কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৬৯১টি।

অপরদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত ২৪ ঘণ্টায় ফোন কল পেয়েছে ২০৬টি, এখন পর্যন্ত ফোন কল পেয়েছে তিন লাখ ৩২ হাজার ৮১৭টি।

/জেএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ার লোকাল আইল্যান্ড বনাম বিলাসবহুল রিসোর্ট-কোনটিতে খরচ কম?
মালয়েশিয়ার লোকাল আইল্যান্ড বনাম বিলাসবহুল রিসোর্ট-কোনটিতে খরচ কম?
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন
লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২
লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত