পদ্মা সেতু দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে হবে না বিশ্বব্যাংককে

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৬, ২০:৩৬আপডেট : ০১ মে ২০১৬, ০৮:২৭

সিবিসি বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে কানাডার নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান মামলায় সাক্ষ্য দিতে হবে না বিশ্ব ব্যাংকের তদন্তকারীদের। শুক্রবার কানাডার সুপ্রিম কোর্ট তাদের অব্যাহতি দিয়ে এ সংক্রান্ত একটি রুল জারি করেছেন। একইসঙ্গে এ মামলায় নিজস্ব তদন্তের নথিপত্রও বিশ্বব্যাংককে আদালতে উপস্থাপন করতে হবে না বলে রুলে উল্লেখ করা হয়েছে। শনিবার দেশটির সংবাদমাধ্যম সিবিসির এক খবরে এ কথা জানা গেছে।
পদ্মা সেতু প্রকল্পের কাজ পাওয়ার জন্য দরপত্র প্রক্রিয়ায় ৩ বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগে কানাডার সরকার ২০১১ সালে তদন্ত শুরু করে। বিশ্বব্যাংকই এই দুর্নীতির বিষয়টি কানাডার নজরে আনে। মামলার পর এসএনসি-লাভালিনের কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও সাবেক প্রকৌশলী মোহাম্মদ ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ।  দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বাতিল করার পাশাপাশি ২০১৩ সালে এসএনসি-লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে বিশ্বব্যাংক। ২০১২ সালে টরোন্টোর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেসকেও এ মামলায় অভিযুক্ত করা হয়।
আরও পড়তে পারেন: উল্টো পথে গাড়ি: প্রভাবশালীদের কাছে অসহায় পুলিশ

কেভিন ওয়ালেসের আইনজীবীরা বিশ্বব্যাংকের তদন্তকারীদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন। তাদের দাবি, বিশ্বব্যাংকের তদন্তকারীরা কানাডার পুলিশকে পাশ কাটিয়ে ওয়্যারট্যাপ ব্যবহারের মাধ্যমে এসএনসি-লাভালিন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করেছেন। আর সেই ওয়্যারট্যাপের প্রমাণ হিসেবে হাজিরের গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তোলেন। তারা বিশ্বব্যাংকের তদন্তকারী কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়ার আবেদন জানান। ব্যাংকের পক্ষ থেকে নথিপত্র উপস্থাপনের নির্দেশ চেয়ে আবেদন জানান তারা। ২০১৪ সালে কানাডার একটি আদালত বিশ্বব্যাংককে নথিপত্র উপস্থাপনের নির্দেশ দিলে সর্বোচ্চ আদালতে শরণাপন্ন হয় ব্যাংকটি। বিশ্বব্যাংকের আপিলে বলা হয়, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ব্যাংকটি অনেক বিষয়ে আইনি দায়মুক্তি ভোগ করে। সুতরাং আদালতের এ ধরনের নির্দেশনা মানার বাধ্যবাধকতা তাদের নেই। শুক্রবার সুপ্রিম কোর্ট তাদের এই যুক্তিতেই সায় দেন।

সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থার ইনটেগ্রিটি ভাইস প্রেসিডেন্ট লিওনার্ড ফ্র্যাংক ম্যাককার্থি বলেন, ‘কানাডার সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্ত বিশ্বব্যাংকের দুর্নীতিবিরোধী কার্যক্রমকে সমর্থন জোগাবে। সততার সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করতে উৎসাহ জোগাবে।’

আরও পড়তে পারেন: তৈরি হচ্ছে রাজধানীর ভবনগুলোর ডাটাবেজ: আতাউল হক

এদিকে, গত নভেম্বরে মোহাম্মদ ইসমাঈলকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া স্থগিত করেন আদালত। সিবিসির খবরে বলা হয়েছে, ইসমাঈল এখন পুলিশকে সহায়তা করছেন এবং রমেশ ও কেভিনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। সূত্র: সিবিসি, লিগ্যাল ফিড

/এফইউ/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
দিল্লির সহিংসতায় জড়িতদের বাতিল হতে পারে পাসপোর্ট
দিল্লির সহিংসতায় জড়িতদের বাতিল হতে পারে পাসপোর্ট
‘হট লিটারাতি’: বই পড়া কি এখন শুধু দেখানোর বিষয়?
‘হট লিটারাতি’: বই পড়া কি এখন শুধু দেখানোর বিষয়?
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে 
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে 
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন