১১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৬, ১০:১০আপডেট : ০২ মে ২০১৬, ১৬:৪৩

এসএসসি- ২০১৬

২০১৬ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১১ মে প্রকাশ হবে। ঢাকা শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

তিনি বলেছেন, 'আগামী ১১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।'

রীতি অনুযায়ী, শিক্ষামন্ত্রী শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করবেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বলেন, দুই মাসের মধ্যে পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। আগামী ১০ বা ১১ মে ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: সুরাইয়া ভালো নেই মায়ের গর্ভে গুলিবিদ্ধ সেই সুরাইয়া

১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১০ মার্চ। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় গত কয়েক বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

এবার মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থীর মধ্যে এসএসসিতে ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৪৮ হাজার ৮৬৫ এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) ৯৮ হাজার ৩৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক শিশুকন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক শিশুকন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক কতটা ঝুঁকিপূর্ণ, কী করবেন
টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক কতটা ঝুঁকিপূর্ণ, কী করবেন
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
এআইয়ের পর ঢাকার রাস্তায় আসছে ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা 
এআইয়ের পর ঢাকার রাস্তায় আসছে ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা 
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা