ঢাকায় পৌঁছেছেন নিশা দেশাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৬, ১১:২০আপডেট : ০৪ মে ২০১৬, ১৭:০৫

নিশা দেশাই বিসওয়াল

তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বুধবার সকাল ৮টায় তিনি ঢাকায় এসে পৌঁছান। এটা তার চতুর্থবার বাংলাদেশ সফর।  

এ সফরে তিনি নিরাপত্তা নিশ্চিতকরণসহ সন্ত্রাসবাদ ও উগ্রপন্থী দমনে ঢাকা-ওয়াশিংটনের সহযোগিতা বিষয়ক আলোচনাকে গুরুত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে।

সফরের শুরুতেই সকাল ১০টা থেকে নিশা পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়াও প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

আরও পড়ুন: জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ও ঢাকায় ১৩ বাংলাদেশি আটক, সরকার উৎখাতের পরিকল্পনা!

মঙ্গলবার রাতে দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরকালে নিশা দেশাই সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দু’পক্ষের যেসব উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন। এছাড়া স্থানীয় মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা করবেন তিনি। এসময় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের সঙ্গে টাউন হল-এ বৈঠক করারও কথা রয়েছে।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে এসেছিলেন নিশা দেশাই। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরও দুবার ঢাকায় আসেন তিনি। 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
সুন্দরবনের দস্যু ‘নানা ভাই বাহিনীর’ ১২ সদস্যের আত্মসমর্পণ
সুন্দরবনের দস্যু ‘নানা ভাই বাহিনীর’ ১২ সদস্যের আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার