হত্যাকাণ্ডের অবসান চায় ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৬, ২২:০২আপডেট : ২২ মে ২০১৬, ২২:১৫

ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ব্লগার, মানবাধিকার কর্মী, বিদেশি নাগরিক, ধর্মীয় সংখ্যালঘুসহ এ জাতীয় হত্যাকাণ্ডের অবসান চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দেখা করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাত দেশের রাষ্ট্রদূতেরা এই আহ্বান জানান।
ইউরোপীয় ইউনিয়নের ঢাকা দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কূটনীতিকরা আরও বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা জোরালো করতে চায়। এসময় চলমান হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
হত্যাকাণ্ডের এসব ঘটনায় দোষীদের ধরে আইনের আওতায় এনে দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষার আহ্বান জানান রাষ্ট্রদূতেরা। এ ধরনের ঘটনা সহনশীল সমাজ হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক পরিচিতিকে খাটো করে দিতে পারে এবং দেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধি ব্যাহত করতে পারে বলেও মন্তব্য করেন তারা।
পররাষ্ট্রমন্ত্রীকে তারা বলেন, এ ধরনের আক্রমণ মানবাধিকার ও মত প্রকাশে স্বাধীনতার ওপর একটি বিরাট বড় ঝুঁকি। জঙ্গিবাদ মোকাবেলার জন্য একটি কার্যকর ও ব্যাপক প্রস্তুতি দরকার এবং এজন্য গণতান্ত্রিক দায়িত্বশীলতা, মত প্রকাশের স্বাধীনতা, শক্তিশালী মিডিয়া, সহনশীল সুশীল সমাজের প্রয়োজন।

সহিংস চরমপন্থা দমনে বৃহত্তর কর্মসূচির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রয়োজনীয়তার কথাও বলেন তারা। পাশাপাশি অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থানের কথাও তারা পুনরায় ব্যক্ত করেন বলে তাদের বিবৃতিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: তনুর প্রথম ময়নাতদন্তে তথ্য ভুল ছিল: শিল্পমন্ত্রী
/এসএসজেড/এমও/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম