সুমদ্র অর্থনীতি নিয়ে এসকাপে বাংলাদেশের প্রস্তাব অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৬, ১৯:০৭আপডেট : ২৪ মে ২০১৬, ১৯:১২

এসকাপ লোগো ২০১৫ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গৃহীত হবার পরে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনের বাইরে একটি বৈশ্বিক সংস্থায় সুমদ্র অর্থনীতি সংক্রান্ত একটি সিদ্ধান্ত প্রস্তাব গৃহীত হয়েছে,যার প্রস্তাবক বাংলাদেশ।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ এর ১৭টি লক্ষ্য রয়েছে। এর ১৪ নম্বর লক্ষ্য হচ্ছে সুমদ্র অর্থনীতি সংক্রান্ত।
আরও পড়তে পারেন: সুন্দরবনে দফায় দফায় আগুন: চরম সঙ্কটে বনজীবীরা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম  মঙ্গলবার তার দফতরে সাংবাদিকদের বলেন, এটি একটি বড় ঘটনা। কারণ, জাতিসংঘের সাধারণ অধিবেশনের বাইরে প্রথম সিদ্ধান্ত প্রস্তাবটির প্রস্তাবক বাংলাদেশ।
গত বৃহস্পতিবার ব্যাংককে জাতিসংঘের এসকাপ সংস্থায় সুমদ্র অর্থনীতি নিয়ে একটি সিদ্ধান্ত প্রস্তাব গৃহীত হয়।
প্রতিমন্ত্রী বলেন, যেসব দেশ সুমদ্র অর্থনীতির সঙ্গে জড়িত কিন্তু এর ব্যবহারে সক্ষমতার অভাব আছে তাদের কি প্রয়োজন তা মূল্যায়ন করবে এসকাপ।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলদেশকে সমুদ্র অর্থনীতি নিয়ে দু’টি প্রকল্পে অর্থায়ন করবে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন। ২২-২৩ মে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বৈঠকে প্রকল্প অর্থায়নের বিষয়টি চূড়ান্ত হয়।

আরও পড়তে পারেন: ৭ হাজার কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন একনেকে

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের বৈঠকে মোট ছয়টি প্রকল্প অনুমোদন হয় এবং এর মধ্যে দু’টি বাংলাদেশের জন্য। এর প্রথমটি হচ্ছে একুয়াকালচার নিয়ে এবং দ্বিতীয়টি হচ্ছে সামুদ্রিক উদ্ভিদ নিয়ে।

বাংলাদেশে একুয়াকালচার উৎপাদনের ক্ষেত্রে প্রবৃদ্ধি ২৮ শতাংশ।বাংলাদেশে যে পরিমাণ মাছ উৎপাদিত হয় তার ৩৯ শতাংশ আসে একুয়াকালচার থেকে। 

সবদিক বিবেচনা করে একুয়াকালচার প্রকল্পটি বাস্তবায়নের জন্য বৈঠকে বাংলাদেশকে মনোনীত করা হয়।

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের সদস্য দেশের সংখ্যা ২০টি।

এসএসজেড/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল
আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুলাইয়ে
আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুলাইয়ে
সর্বাধিক পঠিত
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান