মোটরসাইকেলে তিন জন চড়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৬, ১৬:৫৩আপডেট : ০৬ জুন ২০১৬, ২০:৩৫

‘এখন থেকে মোটরসাইকেলে দুজনের বেশি চড়া যাবে না। তিন জন মোটরসাইকেলে চড়লে বাধা দেওয়া হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে।’ এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো। হত্যাকারীরা মোটরসাইকেলে করে এসেছিলেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাবুল আক্তারের স্ত্রী হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করা যাবে। তিনি বলেন, সম্প্রতি খ্রিস্টান দুই ধর্মযাজককে হত্যাচেষ্টা ও বিদেশি নাগরিকসহ যেসব হত্যাকাণ্ড ঘটেছে এর সঙ্গে বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার মিল রয়েছে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পুলিশের মনোবল ভেঙে দিতে বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করা হয়েছে। আমরা পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি দেখব।’

আরও পড়ুন: 

মীর কাসেমের পূর্ণাঙ্গ রায় ট্রাইব্যুনালে, মৃত্যু পরোয়ানার কাজ চলছে

স্বাস্থ্য ও সড়ক সচিবের বিরুদ্ধে আদালত অবমাননা রুল

/এনএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম