ঝিনাইদহের চেয়ারম্যানের বরখাস্তে স্থগিতাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৬, ১৭:১৪আপডেট : ০৮ জুন ২০১৬, ১৭:১৮

হাইকোর্ট ঝিনাইদহ সদর উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলীমের সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ বিষয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে আব্দুল আলীমকে বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব ও উপসচিব, নির্বাচন কমিশন, খুলনা বিভাগীয় কমিশনার, ঝিনাইদহের জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।

পরে আদালত থেকে বেরিয়ে চেয়ারম্যানের আইনজীবী বলেন, নাশকতার এক মামলায় চার্জশিট গৃহীত হওয়ায় গত ৫ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করে। এ প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তিনি।

আরও পড়ুন- 

কানাডা প্রবাসী তামিম চৌধুরীই আইএস-বাংলাদেশের আবু ইব্রাহিম!
চিকিৎসকদের ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

/ইউআই/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম