মন্ত্রী-প্রতিমন্ত্রী না থাকায় আবারও সংসদে জাপার অসন্তোষ

বাংলা ট্রবিউিন রিপোর্ট
১৩ জুন ২০১৬, ১২:২৫ আপডেট : ১৩ জুন ২০১৬, ১৪:০১

সংসদ অধিবেশন প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় সংসদে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে আবারও অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী দল জাতীয় পার্টি। সোমবার সংসদ অধিবেশনের শুরুতে জাতীয় পার্টির এমপিরা পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে চাইলে সংসদে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ফ্লোর না দেওয়ায় তারা মাইক ছাড়াই ক্ষোভ প্রকাশ করনে।
অধিবেশন শুরুর পর ডেপুটি স্পিকার  কার্যসূচিতে থাকা প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপনের পর বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিতে কুমিল্লার সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়াকে আহ্বান জানান।
এসময় জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী পয়েন্ট অব অর্ডারে ফ্লোর চান। কিন্তু ডেপুটি স্পিকার ফ্লোর না দেয়ায় ফিরোজ রশীদ মাইক ছাড়াই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রতিমন্ত্রী এম এ মান্নানের অনুপস্থিতির বিষয়ে ফজলে রাব্বীর দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, মাননীয় সদস্য আপনি বসুন। মাননীয় চিফ হুইপ আপনি বসুন। অর্থ মন্ত্রণালয়ের দু’জন কর্মকর্তা আমার সঙ্গে দেখা করেছেন, তারা এখানে আছেন। মাননীয় সদস্যদের বক্তব্য নোট করার জন্য তারা আছেন।

এর আগে রবিবারও বাজেট আলোচনায় অংশ নিয়ে ফিরোজ রশীদ অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর অনুপস্থিতির জন্য অসন্তোষ প্রকাশ করেন।

সোমবার বেলা ১১টায় অধিবেশন শুরুর জন্য নির্ধারিত সময় ছিল।  তবে তা দশ মিনিট দেরিতে শুরু হয়। অধিবেশন শুরুর সময় সংসদের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক চলছিলো।

সংসদের বৈঠক শুরুর সময় পুরো অধিবেশন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ছাড়া আর কোনও মন্ত্রী-প্রতিমন্ত্রী সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না।

এসময় সরকারি দলের সামনের সারিতে ছিলেন আলী আশরাফ, মহিউদ্দীন খান আলমগীর, রাজিউদ্দিন আহমেদ রাজু ও রহমত আলী।

আরও পড়ুন: 

কথা বলছেন না শ্যামল কান্তি
বিশেষ অভিযানের তৃতীয় দিন: ৩৪ জঙ্গিসহ গ্রেফতার ৩২৪৫

 

 

ইএইচএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্যটক সেজে পাকিস্তানে স্কুবা ডাইভিং প্রশিক্ষণ নিচ্ছে লস্কর, দাবি ভারতের
পর্যটক সেজে পাকিস্তানে স্কুবা ডাইভিং প্রশিক্ষণ নিচ্ছে লস্কর, দাবি ভারতের
রাজধানীর বাড্ডার বাসে আগুন, যাদের দুষছে পুলিশ
রাজধানীর বাড্ডার বাসে আগুন, যাদের দুষছে পুলিশ
১৯৯০ সালের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হামে প্রথম শিশুমৃত্যু
১৯৯০ সালের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হামে প্রথম শিশুমৃত্যু
দূষণ থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার, না কি গাছ উপকারি?
দূষণ থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার, না কি গাছ উপকারি?
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি