আমার দিন শেষ: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৬, ২১:১৯আপডেট : ১৩ জুন ২০১৬, ২৩:৪০

হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যেদিন মৃত্যু আছে, সেদিন ঘরের ভেতর লুকিয়ে থাকলেও মৃত্যু হবে। আর আমার বয়সও সত্তরের কোটায়। আমার দিন শেষ।’
কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে মৃত্যুর হুমকি প্রসঙ্গে মন্ত্রী এ কথা বলেন।
সচিবালয়ে দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘আমাকে যারা কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে মৃত্যুর হুমকি দিচ্ছে, তারা আসলে বাংলাদেশের পরিস্থিতিতে একটা খবর তৈরি করার চেষ্টা করছে।’
ইনু বলেন, ‘আমি মৃত্যুভয়ে ভীত নই। একজন মুসলমান হিসেবে মনে করি, হায়াত-মউত আল্লাহর হাতে। যারা আমার মৃত্যুর দিনক্ষণ ঠিক করে দিচ্ছেন, তারা খোদার উপর খোদগারি করছেন। জঙ্গিদের হাতে মৃত্যু থাকলে আমি সেটা ঠেকাতে পারব না। সাবধান থাকার দরকার, সাবধান আছি।’
তিনি বলেন, ‘আমি যে কয়দিন বেঁচে আছি, সে কয়দিন মিতু আর পুরোহিতদের মতো সাধারণ মানুষ যাতে মারা না যায়, সেই ব্যবস্থা করে যাব।’
উল্লেখ্য, গত রবিবার সকালে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হাসানুল হক ইনুকে হত্যার হুমকি দেওয়া হয়। তার দল জাসদের কার্যালয়ের সিঁড়িতে কে বা কারা একটি প্যাকেটে করে কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি দিয়ে একটি চিরকুট রেখে যায়।

এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু
জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু
স্কটল্যান্ডে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারলেন না ইমরানুর
স্কটল্যান্ডে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারলেন না ইমরানুর
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা