জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় স্বাক্ষর করেছেন যেসব শীর্ষ ওলামা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৬, ১৪:৩৬আপডেট : ১৮ জুন ২০১৬, ১৪:৩৭

জঙ্গিবিরোধী ফতোয়া

জঙ্গিবাদ ও আত্মঘাতী হামলাকে ‘হারাম’ বলে আখ্যা দিয়ে  জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণমূলক শান্তির ফতোয়ায় দেশের ১ লাখ ১ হাজার ৫২৪ জন মুফতি, উলামা ও আইম্মার স্বাক্ষর করেছেন। শোলাকিয়ার গ্রান্ড ইমাম ও এক লাখ আলেম, মুফতি, ইমামরা ফতোয়া ও দস্তখত সংগ্রহ কমিটির আহ্বায়ক ফরীদ উদ্দীন মাসঊদ শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফতোয়া জনসম্মুখে প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জমিয়তুল ওলামার চেয়ারম্যান ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, এক লাখ মুফতি, ওলামা, আইম্মার দস্তখতসম্বলিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানবকল্যাণে শান্তির ফতোয়ার সমর্থনে ঢাকা বিভাগে ২৮ হাজার ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ২০ হাজার ৬৮১ জন, খুলনা বিভাগে ১৪ হাজার ২৫০ জন, রংপুর বিভাগে ৯ হাজার ৭৭০ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ৮৯২ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ২০০ জন, বরিশাল বিভাগে ১ হাজার ৪৫০ জন এবং সিলেট বিভাগে ১৬ হাজার ২২৫ জন মুফতি, ওলামা, আইম্মার দস্তখত করেছেন।

জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় যেসব শীর্ষ স্থানীয় ওলামা স্বাক্ষর করেছেন তারা হলেন:

বেফাকুল মাদারিসিল আরবি বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মুফতি আব্দুস সালাম, চট্টগ্রামের আল জামেয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আব্দুল হালিম বুখারী, চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুফতি মাওলানা নূর আহমদ, ঢাকার জামিআ আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুস, পূর্ব সিলেট আযাদ দ্বীনী এদারা বোর্ড সভাপতি মাওলানা মোহাম্মদ বিন ইদ্রীস লক্ষ্মীপুরী, মহাসচিব মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, ঢাকার উত্তরার জামিয়াতুস সাহাবা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন উজানবী,  হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী, খাদিমুল ইসলাম গওহরডাংগা মাদ্রাসার প্রিন্সিপাল  মাওলানা মুফতি রুহুল আমীন, ঢাকার জামিয়া রাহমানিয়া মাদ্রাসার প্রধান মুফতি ও প্রিন্সিপাল মাওলানা মুফতি মনসুরুল হক, সিলেটের জামেয়া মোহাম্মদীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি নুরুল হক জকিগঞ্জী, চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া মেখল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নোমান ফয়জী, ময়মনসিংহের জামেয়া ফয়জুর রহমান রহ. বড় মসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আব্দুল হক, আহলুস্ সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সভাপতি মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী,  ঢাকার শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল মাওলানা মুফতি মিজানুর রহমান, বগুড়ার জামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল হক হক্কানী, সিলেটের দারুল হাদিস হরিপুর মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি ইউসুফ শেরপুরী, যশোরের জামিয়া এজাজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ারুল করীম যশোরী, ঢাকার রামপুরার জামিয়া আজমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া মাহমুদ, ইসলমিক রিচার্স সেন্টার বসুন্ধরার মুফতি মাওলানা মুফতি এনামুল হক, খুলনার আশরাফুল উলুম খালিশপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আবুল কাসিম, দারুল উলুম খুলনার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসিরুদ্দীন, নরসিংদীর পান্থশালা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি কেফায়েতুল্লাহ, দত্তপাড়া মাদ্রাসার মাওলানা শওকত সরকার, জামিয়াতুল আসাদ ঢাকা‘র প্রিন্সিপাল মাওলানা হাফিজুদ্দীন, ভোলার কাসিমুল উলুম মোকারবান্দা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আনাস, বরিশাল বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর নির্বাহী সভাপতি মুফতি সাইয়্যিদ নুরুল করীম, খুলনার জামিয়া রশিদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল আওয়াল এবং সিলেটের হরিপুর বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হেলাল আহমদ প্রমুখ।

আরও পড়ুন-

স্বাক্ষর করেছি, সমর্থন দিয়েছি, তবে কথা আছে: জুনায়েদ বাবুনগরী

জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় বাধা ছিল জামায়াত-শিবির

রিমান্ডে থাকা ফাইজুল্লাহ ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 /সিএ/এসটিএস/এসটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে