গুলশান পরিস্থিতির সরাসরি সম্প্রচার বন্ধের অনুরোধ র‌্যাব ডিজির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৬, ২৩:৩৬আপডেট : ০২ জুলাই ২০১৬, ০০:৫২

র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ গুলশানের একটি স্প্যানিশ রেস্টেুরেন্টে বিদেশিসহ বেশ কিছু লোক জিম্মিসহ সহিংসতার ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানিয়ে র‌্যাব মহাপরিচালক গণমাধ্যমগুলোকে জাতীয় স্বার্থে সরাসরি সম্প্রচার করে ভীতি না ছড়াতে অনুরোধ করেছেন।

র‌্যাব ডিজি বলেন, ‘অনেকেই টিভি দেখছেন। জিম্মিদের মুক্ত করার স্বার্থে সরাসরি সম্প্রচার বন্ধ করুন। ক্রমাগত আপডেট জানানোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যের ওপর নির্ভর করুন।’

কোনও রক্তক্ষয় না ঘটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার স্বার্থে সরাসরি সম্প্রচার স্থগিত রেখে র‌্যাবকে সহযোগিতা করার আহ্বান জানান ডিজি। তিনি জানান, যেসব কর্মচারী বেরিয়ে এসেছেন ওই রেস্টুরেন্ট থেকে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। 

উল্লেখ্য, রাত সোয়া ৯টা নাগাদ গুলশানের ২ এর ৭৯ নম্বর সড়কে একটি স্প্যানিশ রেস্টুরেন্টে দুর্বৃত্তদের একটি দল অন্তত কুড়িজন বিদেশি নাগরিকসহ দেশীয় নাগরিকদের অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছে। বিদেশিদের মধ্যে অন্তত চারজন জাপানের নাগরিক। বিষয়টি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসা কর্মচারীর কাছ থেকে জানতে পারে পুলিশ।

পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর আহত বনানী থানার ওসি সালাউদ্দিন ইউনাইটেড হাসপাতালে  রাত ১১টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আরও পড়ুন: জিম্মি অবস্থা অবসানের চেষ্টা চলছে: র‌্যাব মহাপরিচালক

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী