গুলশান হামলা

আর্টিজানের মালিক সাদাত মেহেদি যা বললেন

সালমান তারেক শাকিল
০৩ জুলাই ২০১৬, ১৮:০৫আপডেট : ০৪ জুলাই ২০১৬, ০৩:০০

হলি আর্টিজান বেকারি গুলশান হামলায় হলি আর্টিজান রেস্টুরেন্টের এক কর্মচারী নিহত ও তিন কর্মচারী আহত হয়েছেন এবং বাকিরা সবাই অক্ষত আছেন। এই তথ্য নিশ্চিত করেছেন আর্টিজানের অন্যতম মালিক সাদাত মেহেদি।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, তার কর্মচারীদের মধ্যে সাইফুল চৌকিদার নামে একজন নিহত হয়েছেন। তিনি তার ছবি দেখেছেন। তবে ডেডবডি স্বচক্ষে এখনও দেখতে পাননি।

রবিবার বিকাল সোয়া ৫ টার দিকে বাংলা ট্রিবিউনের সঙ্গে তিনি আলাপ করছিলেন। তিনি  জানান,  শুক্রবারের ঘটনায় তার তিন কর্মচারী আহত হয়েছেন। এছাড়া বাকিরা সবাই সুস্থ  ও নিরাপদে আছেন।

সাদাত মেহেদি বলেন, তার প্রতিষ্ঠানে ৩০ জনের মতো কর্মচারী আছেন। তাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত যোগাযোগ হচ্ছে। রবিবারও সন্ধ্যার দিকে ডিবি অফিসে যাওয়ার কথা রয়েছে তার।

সাদাত মেহেদি জানান, তার প্রতিষ্ঠানে শুক্রবারের ঘটনায় কতো  ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি এখনও  কোনও মেজারমেন্ট করেননি। তিনি বলেন, হিসাব করে কী লাভ। এতগুলো মানুষের জীবন গেল। এটাই সবচেয়ে বড় ক্ষতি।

হামলার ঘটনায় কোনও মামলা করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, না, আমি কোনও মামলা করব না। এ ধরনের কোনও সিদ্ধান্ত এখনও নেইনি। তবে সরকার কী ভাবছে, সেটা দেখছি।

সাদাত মেহেদি এরপর আর কোনও কথা বলতে চাননি। তার ভাষ্য, আগে নিজেরা ঠিক করি, পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানি। প্রয়োজন হলে এরপর বলব। 

এপিএইচ/

আরও পড়ুন:

সন্ত্রাসবিরোধী ঐক্যের ডাক খালেদা জিয়ার

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী