বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট কেনার সময় পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ মে ২০২৫, ১২:০০আপডেট : ২৪ মে ২০২৫, ১২:১৮

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি  হবে ঢাকা জাতীয়  স্টেডিয়ামে। এই ম্যাচের জন্য দর্শকদের টিকিট পাওয়া যাবে আজ থেকে অনলাইনে। শুরুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়েছিল, টিকিফাই (tickify.live) ডট লাইভে টিকিট কেনা যাবে দুপুর ১২টা থেকে।  কিন্তু আজ নতুন ঘোষণায় জানানো হয়েছে, দুপুর ১২টার পরিবর্তে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইনে রাত ৮টা থেকে পাওয়া যাবে। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউসের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। 

টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম আড়াই হাজার টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা।

ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম আড়াই হাজার ও ক্লাব হাউজ-২ এর দাম ২ হাজার টাকা। যে কোনও ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি