ফাঁসিতে ঝোলানো তিন মন্ত্রীর নামের সঙ্গে যুক্ত হচ্ছে ‘যুদ্ধাপরাধী’

ওমর ফারুক
১৪ জুলাই ২০১৬, ২২:৫৫আপডেট : ১৫ জুলাই ২০১৬, ০৮:০১

সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মানবতাবিরোধী অপরাধে দায়ে ফাঁসিতে ঝোলানো সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ—তিনজনই ছিলেন মন্ত্রী। এ কারণে তিন মন্ত্রণালয়ের মন্ত্রিদের রুমে টাঙ্গানো বোর্ডে এই তিনজনের নাম রয়েছে। তাদের আগে-পরে রয়েছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মন্ত্রিদের নাম। মন্ত্রিদের চেয়ারের পেছনে থাকা এই তালিকা সবার নজরে আসে। মন্ত্রিদের তালিকা থেকে মানবতাবিরোধী অপরাধীদের নাম বাদ দেওয়া না গেলেও তাদের (মানবতাবিরোধী অপরাধী) নামের সঙ্গে ‘যুদ্ধাপরাধী’ শব্দটি জুড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য মন্ত্রিদের তালিকার বোর্ডও পরিবর্তন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে আলাপকালে বাংলা ট্রিবিউনকে পূর্তমন্ত্রী বলেন, আমার এখানে যে সাইনবোর্ড আছে, সেখানে ‘যুদ্ধাপরাধী’ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর নাম রয়েছে। আমি বলেছি, এই সাইনবোর্ড পাল্টাতে। তিনি বলেন, সাকার নাম আমরা বাদ দেব না। তবে তার নামের সঙ্গে ব্র্যাকেটে লিখে দেব ‘যুদ্ধাপরাধী’। যেন যুগ যুগ ধরে এটা থেকে যায় এবং লোকজন দেখে। অন্য মন্ত্রণালয়ও একই উদ্যোগ নেবে।

ফাঁসিতে ঝোলানো তিন মন্ত্রীর নামের সঙ্গে যুক্ত হচ্ছে ‘যুদ্ধাপরাধী’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। ১৯৮৬ সালের ২৫ মে থেকে এ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালের ২২ নভেম্বর তার ফাঁসি হয়।

ফাঁসিতে ঝোলানো তিন মন্ত্রীর নামের সঙ্গে যুক্ত হচ্ছে ‘যুদ্ধাপরাধী’
২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী প্রথমে কৃষিমন্ত্রী ও পরে শিল্পমন্ত্রী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাজকল্যাণমন্ত্রী হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছর ২২ নভেম্বর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের এবং এ বছর ১১ মে মতিউর রহমান নিজামীর ফাসি কার্যকর হয়।

 আরও পড়তে পারেন: সাঈদীর প্লট বরাদ্দ বাতিল আগামী সপ্তাহে
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের