বুড়িগঙ্গা থেকে ডিবিসিসিআই’র প্রেসিডেন্টের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৫:১২আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৭:০১

ডিবিসিসিআই প্রেসিডেন্ট হাসান খালিদ

ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) প্রেসিডেন্ট মো. হাসান খালিদের লাশ রাজধানীর পাশে কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদৌস তার মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।

নিহত হাসান খালিদের স্ত্রীর বড় ভাই শরিফুল ইসলাম জানান, শনিবার সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হন হাসান। টেবিলে তার নাস্তা নেওয়া হয়। এ সময় ওষুধ আনার কথা বলে তিনি নিচে যান। এরপর তিনি আর ফেরত আসেননি। আমরা আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ করি। বাসার নিচে দুটি ওষুধের দোকান আছে। সেখানে খোঁজ করার পর তারা জানায় তাদের ওখানে যাননি। এরপর রাতেই ধানমণ্ডি থানায় জিডি করি। আজকে বুড়িগঙ্গায় লাশ উদ্ধারের পর ছোট ভাই মুরাদ কেরানীগঞ্জ মডেল থানায় যায়। সেখানে তার লাশ শনাক্ত করে।

উল্লেখ্য, রাজধানীর ধানমণ্ডি থেকে শনিবার (২৩ জুলাই) ডিবিসিসিআই-এর প্রেসিডেন্ট মো. হাসান খালিদ নিখোঁজ হন। এ ঘটনায় শনিবার রাতেই ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।

(এ সংক্রান্ত আগের খবর- ডিবিসিসিআই প্রেসিডেন্ট হাসান খালিদ নিখোঁজ)

আরও পড়ুন- 

কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী

গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি

মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে

/এআরআর/এফএস/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী