কল্যাণপুরে জঙ্গি আস্তানা

ধর্মগুরু আব্দুল্লাহ, প্রশিক্ষক রায়হান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ১৬:০০আপডেট : ২৯ জুলাই ২০১৬, ০৯:৩৭

কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ে আস্তানা পাতা ১১ জনের জঙ্গি দলটির ধর্মগুরু ছিলো নিহত আব্দুল্লাহ। প্রশিক্ষক ছিল অপর নিহত রায়হান কবির ওরফে তারেক। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

আব্দুল্লাহ (বামে), রায়হান

পুলিশের অতিরিক্ত এই কমিশনার জানান, আব্দুল্লাহ প্রথমে একটি কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করে। পরে সরকারি আলীয়া মাদ্রাসাতে থেকে আলিম পাস করে। ধর্ম বিষয়ে অন্যদের চেয়ে ‘ভালো জানে’ বলে ধর্মগুরু হিসেবে দলের সঙ্গে ছিল।

মনিরুল আরও জানান, সর্বশেষ পরিচয় পাওয়া রংপুরের পীরগাছার জঙ্গি রায়হান কবির ওরফে তারেক নির্দেশক ও প্রশিক্ষক হিসেবে দলের সঙ্গে ছিল। তার বিষয়ে পুলিশের কাছে তথ্য ছিল। পুলিশ তারেক নামে চিনতো তাকে। তারেক ছদ্ম নামে রায়হান কবির ঢাকা অঞ্চলে জেএমবির জঙ্গি কর্মকান্ডের নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করতো। এর আগে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের প্রত্যন্ত এক চরে জঙ্গি প্রশিক্ষণ দিতো বলে পুলিশ প্রমাণ পেয়েছে। হুমায়ুন কবির ওরফে তারেক আশুলিয়ার পুলিশ কনস্টেবল মুকুল হত্যা মামলারও আসামি ছিল।

এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, কল্যাণপুর এবং ‍গুলশানে হামলাকারী দুটি জঙ্গি দলের মধ্যে যোগাযোগ ছিল। এই দুই জঙ্গি দলের কর্মকাণ্ডের যারা আর্থিক মদদ ও উস্কানিদাতাদের বিষয়ে তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহতদের মধ্যে তিনজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরা হলো সাজাদ রউফ অর্ক, তাজ উল হক রাশিক ও আকিফুজ্জামান খান। আব্দুল্লাহ, আবু হাকিম নাঈম ও মতিয়ার রহমান মাদ্রাসায় পড়াশোনা করেছে। জোবায়ের হোসেন নোয়াখালী সরকারি কলেজের ছাত্র। রায়হান কবির ওরফে তারেক অল্প পড়াশোনা করেছে। কিছুকাল পোশাক কারখানায় কাজ করেছে।

/জেইউ/এইচকে/

আরও পড়ুন: হুজির ৫ হাজার জিহাদি বই জব্দ

৫১ পরিবারকে অর্থসহায়তা দিচ্ছে হুজি

নিহত আরও এক জঙ্গির পরিচয় মিলেছে

'ভদ্র' আকিফুজ্জামান খান জঙ্গি, হতবাক প্রতিবেশীরা

অসুস্থ বাবাকে একবারও দেখতে আসেনি জঙ্গি রাশিক

কল্যাণপুরে জঙ্গিদের হাতের লেখায় জিহাদ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি