যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট জানিয়েছেন, নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত একজন ইমাম ও তার সহকারীকে গুলি করার ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীকে শিগগিরই ধরা হবে।
আজকে বিকালে পররাষ্ট্র সচিব এম. শহীদুল হকের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, এটি একটি বেদনাদায়ক এবং মর্মান্তিক ঘটনা এবং এর পূর্ণ তদন্ত শুরু হয়েছে।
শনিবার স্থানীয় সময় বেলা ২টার দিকে নিউ ইয়র্কের কুইন্সে প্রকাশ্য দিবালোকে বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম আলাউদ্দিন আখঞ্জি ও তার সহকারী থারা উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় মুসলিমদের দাবি, ধর্মীয় কারণেই সুনির্দিষ্টভাবে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে এবং এ হত্যাকাণ্ড মুসলিমদের প্রতি ঘৃণার বহির্প্রকাশ।
পররাষ্ট্র সচিবের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে বার্নিকাট বলেন দ্বিপক্ষীয় এবং নিরপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সংলাপ আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধুর পলাতক খুনি রাশেদ চৌধুরী যে এখন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে আছে তার বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন এ বিষয়ে কোনও আলোচনা হয়নি।
/এসএসজেড/টিএন/
এ সংক্রান্ত আরও খবর:
বাংলাদেশি ইমামের হত্যাকারীকে শনাক্তের দাবি মার্কিন পুলিশের
নিউইয়র্কে নিহত ইমাম আলাউদ্দিনের বাড়ি হবিগঞ্জে, এলাকায় শোক-বিক্ষোভ
যুক্তরাষ্ট্রে ইমামসহ দুইজনকে হত্যার ঘটনায় বাংলাদেশিদের বিক্ষোভ, ন্যায়বিচারের দাবি
যুক্তরাষ্ট্রে ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা








