‘ছেলেরা একটু দুষ্টু, বই নিয়ে বসতে চায় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১৫:২০আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২২:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েদের তুলনায় ছেলেদের খারাপ ফলাফলের কারণ হিসেবে ছেলেদের দুষ্টুমিকেই দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবার ছেলেদের পাসের হার ৭৩.৯৩ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৫.৬০ শতাংশ। এবছর ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র ও ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ছেলে-মেয়ে সবাইকে সমানভাবে সুযোগ দিচ্ছি। চাই তারা সবাই সমানতালে ভালো করুক। কিন্তু ছেলেরা কিছুটা পিছিয়ে পড়ছে। এর কারণ ছেলেরা একটু বাইরে বাইরে ঘোরা আর দুষ্টুমি করার দিকেই বোধ হয় নজর বেশি দেয়। বই নিয়ে বসে থেকে, ভালোমত পড়াশোনা করা এই সময়টা হয়ত তারা ঠিকমত দিতে চায় না। 

এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান করে তিনি বলেন, ছেলেদের প্রতি আরও বেশি মনযোগী হোন, আরও যত্মবান হোন।

তিনি আরও বলেন, কে বেশি, আর কে কম সেটা বিবেচ্য বিষয় না। আমি চাই সবাই ভালোভাবে পড়াশোনা করবে।

তিনি আরও বলেন, সবাই খেলাধুলা করবে, বাইরে ঘুরবে, আর্ট কালচার শিখবে এটা আমরাও চাই। কিন্তু সঙ্গে সঙ্গে পড়াশোনায় মনোযোগী হতে হবে।

গণভবনের প্রধানমন্ত্রীর হাতে ফল হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি এবারের পাশের হার ও তুলনামুলক পাশের হার প্রধানমন্ত্রীকে জানান।

আরও পড়ুন- 

এইচএসসিতে পাসের হার ৭৪.৭০

ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

মাদ্রাসায় পাসের হার ৮৮. ১৯, কারিগরিতে ৮৪. ৫৭

/আরএআর/এসই/সিএ/জেএ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের