সবাই সাহায্য করলে মেয়রকে এত মাস্তানি করতে হয় না: আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৬, ১৪:৫৬আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৫:০০

সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক

বিল বোর্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন, গেইট, তোরণ এবং দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠানের সাইন বোর্ডে প্রতিষ্ঠানের তথ্য ব্যতীত বিজ্ঞাপন মুক্ত রাখার আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।কেউ নিজ উদ্যোগে এসব না সরালে অভিযান চালিয়ে অপসারণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আনিসুল হক।কী ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আপনার  বাড়িতে যেয়ে আপনাকে আটকে রাখতে পারি না। কেউ বানালো (বিল বোর্ড) আমাদের কাছে রিপোর্ট আসলো, ম্যাজিস্ট্রেট নিলাম, ‍পুলিশ নিলাম। এই পুলিশিং  না করার চেয়ে সবাই যদি আমাদের সাহায্য করেন, তাহলে  মেয়রকে এত মাস্তানি করতে হয় না। কিন্তু কাউকে  বুঝিয়ে যদি কাজ করা যায়, সেই চেষ্টাই করছি।

শুক্রবার সকালে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নুতন ভবনে এক সংবাদ সম্মেলনে উত্তরের মেয়র আনিসুল হক এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, আদালত একটি নির্দেশ দিয়েছেন বিল বোর্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন, গেইট, তোরণ অপসারণ করতে। আদালতের নির্দেশের আগেই সিটি করপোরেশনের একাজ চলমান আছে। এ নিয়ে ১০০ টির ওপরে মামলা হয়েছে, দোকান বন্ধ হয়েছে অনেকগুলো। গত এক বছরে ২০ হাজার ছোট বড় বিল বোর্ড সরানো হয়েছে, ৭০ হাজার ব্যানার অপসারণ করা হয়েছে। 

আনিসুল হক বলেন,আমরা নগরবাসীকে বিনীত অনুরোধ করছি, যারা ব্যানার ফেস্টুন লাগিয়েছেন, তারা দয়া করে নিজ দায়িত্বে এসব সরিয়ে নিন। অন্যথায় আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/সিএ/এপিএইচ/

আরও পড়ুন:

গ্রামের বাড়ি তালাবদ্ধ, জঙ্গি তামিম ‘সিলেটে নেই’

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম