‘ভুয়া’ জন্মদিন পালন করায় খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৬, ১১:২৮আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১১:৩৯

খালেদা জিয়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ‘ভুয়া’ জন্মদিন পালন করার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল ইসলামের আদালতে তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আগামী বছরের ২ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত তামিল ফেরতের জন্য গুলশান থানাকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
এ মামলার বাদী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
বাদীর আইনজীবী দুলাল মিত্র বাংলা ট্রিবিউনকে জানান, আজ আদালতে এ মামলার আদেশের জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়া না আসায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এর আগে ভুয়া জন্মদিন পালন করায় গত ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মামলা হয়। মোহাম্মদ মাজহারুল ইসলামের আদালতে দণ্ডবিধির ১৯৮ ও ৪৬৯ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আগামী ১৭ অক্টোবর সশরীরে খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেদিন আদালতে হাজির না হওয়ায় আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ মামলার আদেশের দিন ধার্য ছিল। আজ আদালতে খালেদা জিয়া না আসায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালের ১৫ আগস্ট থেকে জাতীয় শোক দিবসে ইচ্ছাকৃতভাবে 'জালিয়াতির মাধ্যমে' ভুয়া জন্মদিনের ঘোষণা দিয়ে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে তা পালন করছেন খালেদা জিয়া। এ অনুষ্ঠানে ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবার সদস্যদের নামে নানা রকম কুৎসা, বানোয়াট গল্প প্রচার ও গুজবের মাধ্যমে তাদের সম্মানহানি ঘটানো হয়। এভাবে কুরুচিকর বক্তব্যের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করাসহ স্বাধীনতাবিরোধী ও যুদ্ধপরাধীদের নিয়ে আনন্দ উল্লাস করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হয়—যা পৃথিবীর ইতিহাসে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আইন, রাষ্ট্র এবং সংবিধানবিরোধী কর্মকাণ্ড।

মামলায় আরও বলা হয়, খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে ১৯৯৭ সালের ২২ আগস্ট দৈনিক ইত্তেফাকের এবং ১৯৯৭ সালের ২৭ আগস্ট দৈনিক সংবাদে প্রতিবেদন প্রচারিত হয়। সেখানে লেখা হয় আসামি খালেদা জিয়ার অকৃতকার্য এসএসসি পরীক্ষার মার্কশিট অনুসারে জন্মদিন ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর। দৈনিক ‘বাংলার বাণী’ পত্রিকায় খালেদা জিয়ার জীবনী প্রকাশ করা হয়। সেখানে লেখা হয় তার জন্মদিন ১৯৪৫ সালের ১৯ আগস্ট।

এছাড়া খালেদা জিয়ার কাবিন নামায় জন্মদিন উল্লেখ করা হয় ১৯৪৪ সালের ৯ আগস্ট এবং সর্বশেষ ২০১১ সালের তার মেশিন রিডেবল পাসপোর্টে তার জন্মদিন উল্লেখ করা হয়েছে ৫ আগস্ট ১৯৪৬।

/এসআইটি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম