কনের বয়স ১৮ ও বরের ২১ বছরই থাকছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ১৫:১৬আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৫:২৬

মন্ত্রিসভার বৈঠক (ফাইল ফটো) কনের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ এবং পাত্রের সর্বনিম্ন বয়স ২১ ঠিক রেখে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৬ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিসভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শফিউল আলম বলেন, ‘নতুন আইন অনুযায়ী এখন থেকে ১৮ বছরের নিচে কোনও কনের এবং ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে হলে তা শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে। বাল্য বিয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন দুই মাস এবং সর্বোচ্চ এক লাখ টাকা ও সর্বনিম্ন দশ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তবে বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্ধারিত কোনও বাল্য বিয়ে এই আইনের অন্তর্ভুক্ত হবে না।’
তিনি আরও বলেন, ‘জন্ম তারিখ প্রমাণের জন্য বর ও কনের জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার সনদ এবং পাসপোর্টে উল্লেখিত তারিখ গ্রহযোগ্য বলে বিবেচিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সভায় ২০১৭ সালে সারকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়েছে। তালিকা অনুযায়ী আগামী বছর ১৪ দিন সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে আট দিনসহ মোট ২২দিনের ছুটি অনুমোদন করা হয়েছে। চলতি বছরে এ ছুটি ছিল ১৮ দিন।’

/এসআই/এসএনএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম