প্রতিবন্ধী নারী ধর্ষণ: জড়িতকে গ্রেফতারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ১৩:৫৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৩:৫৮

ধর্ষণ

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় করা অভিযোগকে এজাহার হিসেবে আমলে নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িত নজরুলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে এই ঘটনা সালিশের মাধ্যমে আপোসের চেষ্টা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন।

সেই সঙ্গে আসামিকে গ্রেফতারের অগ্রগতি প্রতিবেদন কুমিল্লার পুলিশ সুপার ও বাঙ্গরা থানার ওসিকে ১৯ জানুয়ারি আদালতে দাখিল করতে বলা হয়েছে।

গত ৭ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘কুমিল্লার বাঙ্গরা: বোনকে ধর্ষণ ভাইকে কোপ থানায় সালিশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। পরে ওই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী মুজিবুর রহমান।

প্রকাশিত ওই প্রতিবেদনের বলা হয়, ২৩ ডিসেম্বর একটি ব্রিক ফিল্ডে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে প্রতিবেশী নজরুল (৩০)। এ সময় স্থানীয় কয়েক যুবক বখাটে নজরুলকে হাতেনাতে ধরে। কিন্তু প্রভাবশালী হওয়ায় তারা কোনও ব্যবস্থা নিতে পারেনি। পরদিন শনিবার প্রতিবন্ধীর ভাই নিজাম উদ্দিন ঘটনা শুনে নজরুলের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। তখন তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে নজরুল। আহত নিজামকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

পরে এ বিষয়ে থানায় অভিযোগ করে নির্যাতিতার মা। এই ঘটনাটি সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করে স্থানীয় ইউপি মেম্বর।

/ইউআই/এসটি/টিএন/

আরও পড়ুন: ‘দল ভারি করতে ছাত্রলীগে অপশক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ