সংলাপ ফলপ্রসূ হয়েছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৭, ১৭:৫৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৮:৩৫

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগ প্রতিনিধি দলের বৈঠক

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নতুন নির্বাচন কমিশন নিয়ে সংলাপ শেষে বঙ্গভবন ত্যাগ করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৫টা ৪০ মিনিটে বঙ্গভবন ত্যাগ করেন। এর পরপরই প্রতিনিধি দলের বাকি সদস্যরাও বঙ্গভবন ত্যাগ করেন।

দলটির ১৯ সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল মাল আবদুল মুহিত, ইউসুফ হোসেন হুমায়ন ও মোহাম্মদ জমির; সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন ও সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও আইনমন্ত্রী আনিসুল হক।
এ বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলতে চাননি প্রতিনিধি দলের সদস্যরা। তবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বের হওয়ার সময় জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে।
এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে ৪ দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ ব্যাপারে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।
এদিকে, বৈঠক থেকে বের হওয়ার পথে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে সঠিক সময়ে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন বলে আশাকরি। নির্বাচন কমিশন গঠন নিয়ে কোনও ধরনের সংকটের সম্ভাবনাও নাকচ করে দেন তিনি।

 /ইএইচএস/টিএন/

ছবি: বাসস

আরও পড়ুন: বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগের প্রতিনিধি দল

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের