নাগরিকত্ব আইন অপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩২ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৫

বিএনপি

বাংলাদেশের নাগরিকত্ব আইন-২০১৬ এর খসড়াটি ‘সেনসেটিভ’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ‘এই নাগরিকত্ব বিলের সঙ্গে নিরাপত্তার প্রশ্ন জড়িত। এই বিলের কোনও লক্ষ্য বা উদ্দেশ্য দেখতে পাচ্ছি না।’

শুক্রবার বিকালে গুলশানের হোটেল লেকশোরে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশ নাগরিকত্ব আইন ২০১৬ (খসড়া): নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনায় বিএনপির এ নেতা বলেন, ‘এই বিলটি অপরিপক্ক। এটি তৈরিতে মনোযোগের অভাব ছিল না ঠিকই তবে এটা উদ্দেশ্যপ্রণোদিত। এটাকে ছেলেখেলা বলা যেতে পারে।’

নাগরিকত্ব আইন অপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত: মওদুদ

তিনি বলেন, ‘সুযোগ আছে জনগণের কাছে এ বিলটি আরও বিস্তারিতভাবে তুলে ধরার। আইনটিকে আরও পিউরিফাই করার সুযোগ রয়েছে। এই বিলের কিছু কিছু সেকশন আছে সংবিধানবিরোধী। এতে অ্যাবিউজ হওয়ার শঙ্কা আছে।’ এসময় তিনি আওয়ামী লীগের মধ্যে যারা অন্য দেশের নাগরিক তাদের নামের তালিকা দেশের মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপির অর্ধ শতাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন। 

 /এসটিএস/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শিক্ষকের পেশাগত জায়গা আমার পিএইচডি সুপারভাইজার শিখিয়েছেন’
‘শিক্ষকের পেশাগত জায়গা আমার পিএইচডি সুপারভাইজার শিখিয়েছেন’
‘যাদের হাত ধরে মানুষ হওয়ার শিক্ষা’
‘যাদের হাত ধরে মানুষ হওয়ার শিক্ষা’
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলা গুরুতর উদ্বেগের: এনিসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলা গুরুতর উদ্বেগের: এনিসিপি
‘শিক্ষকেরা আমার কাছে খুঁটির মতো’
‘শিক্ষকেরা আমার কাছে খুঁটির মতো’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার