টিএসসিতে পুলিশের হাতে ফটোসাংবাদিক লাঞ্ছিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫১

জীবন আহাম্মেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে একটি অনলাইনে কর্মরত ফটোসাংবাদিক জীবন আহাম্মেদের ওপর পুলিশের চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে জীবন আহাম্মেদ উপস্থিত সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘আমি বইমেলায় ছবি তুলতে এসেছিলাম। টিএসসির সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করতে গেলে পুলিশ আমাকে ধাক্কা দেন। তার কাছে জানতে চেয়েছি, ভাই ধাক্কা দিচ্ছেন কেন? মুখে বললেই তো সরে যাই। একথা বলতেই পেছন থেকে আরেক পুলিশ এসে আমাকে কিল-ঘুষি মারেন। ’

শুধু মারধরই নয়, পুলিশ অকথ্য ভাষায় গালাগাল করেছে বলেও অভিযোগ জীবন আহাম্মেদের। তিনি জানান, পুলিশদের মধ্যে একজন উচ্চস্বরে আমাকে বলতে থাকেন— ‘আমার বাড়ি গোপালগঞ্জ, একবারে মামলা দিয়া ঢুকাইয়া দিমু।’

এ প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ‘ফটো সাংবাদিক জীবন যেখানে মোটরসাইকেল পার্কিং করতে চেয়েছিলেন সেখানে আমরা কোনও গাড়ি রাখতে দিচ্ছি না। কিন্তু তিনি জোর করেই রাখতে চেয়েছিলেন। এ নিয়ে উপস্থিত পুরিশ সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে ফেলা হয়। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।

প্রসঙ্গত, ‘সুন্দরবন বাঁচাও’ আন্দোলন বিষয়ক হরতালের সময় সাংবাদিকের ওপর পুলিশের মারধরের রেশ কাটতে না কাটতেই ফের আরেক সাংবাদিকের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠলো।

জানা গেছে, অমর একুশে গ্রন্থমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিজ্ঞানমনষ্ক লেখক অভিজিৎ রায়কে দুর্বৃত্তরা হামলা করে চলে গেলে ফটোসাংবাদিক জীবন আহাম্মেদই তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।

জেইউ/জেএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের