নাফে বাংলাদেশি জেলেকে হত্যা: মিয়ানমারকে তীব্র প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৬

বাংলাদেশ-মিয়ানমার

মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে বাংলাদেশি জেলে নিহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ বুধবার মিয়ানমারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এ প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশে অবস্থিত মিয়ানমার দূতাবাসের মাধ্যমে প্রতিবাদপত্রটি মিয়ানমার সরকারের কাছে পাঠানোর ব্যবস্থা নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার দু’দেশের মধ্যে বহমান নাফ নদীতে বাংলাদেশি জেলে নৌকা লক্ষ্য করে গুলি চালায় বিজিপি।এতে ঘটনাস্থলেই ওই জেলে নিহত হন।এ ঘটনায় আহত হন আরেক জেলে।

প্রতিবাদ পত্রে এ ধরনের সহিংস ঘটনার কারণে একজন নিরীহ বাংলাদেশি নিহত হওয়ার তীব্র প্রতিবাদ করা হয়। ওই প্রতিবাদ পত্রে গত বছরের ডিসেম্বরে সেন্ট মার্টিনস দ্বীপে একই ধরনের হামলার ঘটনার কথা উল্লেখ করে সরকার চরম উদ্বেগ প্রকাশ করে। এতে স্পষ্ট করে বলা হয়েছে, এ ধরনের ঘটনা দু’দেশের মধ্যে বিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে না।

এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে মিয়ানমার সরকারকে সতর্ক থাকার আহ্বান জানানো হওয়ছে ওই প্রতিবাদপত্রে। /এসএসজেড/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম