শপথ নিলো নতুন নির্বাচন কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৯

প্রধান নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করাচ্ছেন প্রধান বিচারপতি
সিইসি কে এম নূরুল হুদাসহ নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ইসির সদস্যদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি এস কে সিনহা। বিকাল ৫টায় ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন ইসির নতুন সদস্যরা।

উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে গত ৬ ফেব্রুয়ারি নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সাবেক সচিব কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে ৫ সদস্য বিশিষ্ট ইসি গঠন করেন তিনি। কমিশনের অন্য চার সদস্য হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতির সঙ্গে নির্বাচন কমিশনের সদস্যরা নতুন কমিশন গঠনের পর থেকেই বিএনপি দলীয়করণের অভিযোগ তুলেছে। বিশেষ করে সিইসি কে এম নুরুল হুদাকে ‘আওয়ামী লীগের লোক’ হিসেবে আখ্যায়িত করেছে তারা। অবশ্য আপত্তি তুললেও বিএনপি এ কমিশনের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ৬ মার্চ দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় দেশের ১৪টি জেলার ১৮টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটিই হবে নতুন ইসির অধীনে প্রথম নির্বাচন।

/ইউআই/এফএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম