সোমবার রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৬

শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ অপর চার কমিশনার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তারা সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করেন। এরপর ১৫ ফেব্রুয়ারি নতুন কমিশনাররা শপথ নেওয়ার মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। ১৬ ফেব্রুয়ারি সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারা।

নতুন কমিশনাররা শিগগিরই টঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবে বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনরার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রি জে (অব.) শাহাদাৎ হোসেন।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান