তারেকের শাশুড়ি'র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৭, ১২:৪২আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৪:১৯

তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ও স্ত্রী জোবাইদা রহমান দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক দুটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং স্ত্রী জোবায়দা রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১২ এপ্রিল) এই দুই আদেশ দেওয়া হয়।

সম্পদের তথ্য দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা। গ্রেফতারি পরোয়ানা দাখিলের জন্য রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ১৪ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন, দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ১৫ জানুয়ারি সম্পদের হিসাব চেয়ে আসামিকে নোটিশ পাঠায় দুদক। পরে নোটিশের বিরুদ্ধে আসামি রিট করলে প্রক্রিয়াটি স্থগিত করেন হাইকোর্ট। পরবর্তীতে দুদক রিটের বিরুদ্ধে আপিল করলে স্থগিতাদেশ প্রত্যাহার করেন আপিল বিভাগ। পরে ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আরসি মজুমদার রমনা থানায় আসামির বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক আব্দুস সাত্তার সরকার গত বছরের ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র  দাখিল করেন।

এদিকে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৮ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্পদের তথ্য গোপন মামলা চলবে বলে রুল খারিজ করেছেন আদালত।

মামলাটির রুলের রায়ে বুধবার (১২ এপ্রিল) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের মামলা চলতে এখন আর কোনও বাধা নেই। আদালত তাকে আগামী ৮ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। চিকিৎসক জোবায়দা স্বামী তারেকের সঙ্গে আট বছর ধরে যুক্তরাজ্য রয়েছেন। ছুটি নিয়ে যাওয়ার পর কর্মস্থলে আর না ফেরায় তাকে বরখাস্ত করা হয়েছে।

জোবায়দার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, '২০০৮ সালের ৩১ মার্চ দুদক অভিযোগপত্র দেয়। পরে জোবায়দার আবেদনের পর হাইকোর্ট ওই বছরের ৮ এপ্রিল তার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত ও রুল জারি করেন। এর পর থেকে জোবায়দার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম স্থগিত ছিল। তিনি জামিনে রয়েছেন উল্লেখ করায় আদালত তাকে আট সপ্তাহ সময় দিয়েছেন। তিনি এরমধ্যে ফিরে এসে মামলা লড়তে পারবেন।'

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক। মামলায় তারেক রহমানের স্ত্রী  ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

/এমটি/এসআইটি/ইউআই/এসএনএইচ/এফএস/

আরও পড়ুন- 


আল্লাহ তাকে ভালো রেখেছে, সে সুস্থ আছে: মুফতি হান্নানের স্ত্রী

 

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের