সিটিং সার্ভিস চলবে

ওমর ফারুক
১৯ এপ্রিল ২০১৭, ১৮:১৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ২০:১৩

সিটিং সার্ভিস

রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত আগামী ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে।এর ফলে আগের মতোই নগরীতে সিটিং সার্ভিস বাস চলাচল করতে পারবে।পরিবহন মালিকদের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৯ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত ওই সভা শেষে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জনিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমান। তিনি বলেন, ‘সিটিং সার্ভিস বন্ধ হওয়ার পর গত কয়েকদিনে সাধারণ মানুষকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সেই দুর্ভোগ লাঘব করতে আগামী ১৫ দিনের জন্য সিটিং সার্ভিস অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ১৫ দিনের মধ্যে পরিবহন খাতে বিরাজমান পরিস্থিতি নিরসনে কী করা যায়, সে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মশিয়ার রহমান জানান, সিটিং সার্ভিস চললেও তাতে বিআরটিএ এর  নির্ধারিত ভাড়া নিতে হবে। বাড়তি ভাড়া আদায় করতে পারবে না বাসগুলো।

বিরাজমান পরিবহন পরিস্থিতি নিয়ে বুধবার বিকালে বিআরটিএ কার্যালয়ে জরুরি সভাটির আয়োজন করা হয়। এতে অংশ নেন ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতউল্লাহ ও রুস্তম আলী খানসহ প্রায় দু’ডজন পরিবহন নেতা। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও নিরাপদ সড়ক চাই-এর ইলিয়াস কাঞ্চন।

বিআরটিএ চেয়ারম্যানের ব্রিফিংয়ের আগে সাংবাদিক নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘পরিবহন সেক্টরে বেশ কিছু সমস্যা রয়েছে। তা ছাড়া সিটিং সার্ভিসের চাহিদাও রয়েছে। সভায় আমি বলেছি, সিটিং সার্ভিস যদি রাখতেই হয় তাহলে এগুলোকে বিশেষ রংয়ের হতে হবে, যেন দেখলেই চেনা যায়।’

খন্দকার এনায়েতউল্লাহ বলেন, ‘চাহিদা যেহেতু রয়েছে, সেহেতু সিটিং সার্ভিসের জন্য আলাদা আইন করা যেতে পারে। এখন কোনও গাইডলাইন না থাকায় এ নিয়ে সমস্যা হচ্ছে।’

এদিকে বিআরটিএ এবং মালিকদের জরুরি সভা শেষ হওয়ার পর সভায় অংশ নেওয়া মালিক নেতারা মোবাইল ফোনে বন্ধ রাখা বাসগুলো দ্রুত চালু করার নির্দেশ দেন। গত কয়েকদিন ধরে সিটিং সার্ভিস নিয়ে নৈরাজ্যের বিষয়টি প্রতিটি গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, রাজধানীতে গত ১৬ এপ্রিল থেকে গণপরিবহনে সিটিং, গেটলক ও স্পেশাল বাস সার্ভিস বন্ধ করা হয়। বিষয়টি তদারকি করতে রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। রাজধানীর পরিবহন খাতে অনিয়মের অভিযোগে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।

/ওএফ/এমএ/টিআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম