রোহিঙ্গা শিশুরা বার্মিজ বর্ণমালা শিখছে বাংলাদেশে

শেখ শাহরিয়ার জামান, কক্সবাজার থেকে
২৩ আগস্ট ২০১৭, ১৭:৪৬আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০৬:১০

রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত স্কুল মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের জন্য কুতুপালংয়ে অনিবন্ধিত ক্যাম্পে ইউনিসেফের সহায়তায় কক্সবাজারভিত্তিক এনজিও ‘মুক্তি’ ৭৬টি স্কুল খুলেছে। এসব স্কুলে বাংলা ও ইংরেজির পাশাপাশি নিবন্ধিত-অনিবন্ধিত রোহিঙ্গা শিশুদের বার্মিজ বর্ণমালাও শেখানো হচ্ছে। এ প্রসঙ্গে ‘মুক্তি’র কর্মসূচি সংগঠক হুমায়ুন কবির বলেন, ‘আমাদের স্কুলগুলোয় বার্মিজ, ইংরেজি ও বাংলা শিক্ষা দেওয়া হয়।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘আমাদের স্কুলগুলোয় ১০৬জন বাংলাদেশি শিক্ষক আছেন। এর বাইরে বার্মিজ বর্ণমালা জানেন, এমন আছেন আরও  ৯ শিক্ষক। এছাড়া আরও ৭০জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এপ্রিল থেকে স্কুলগুলো চালু করেছি। এসব স্কুলে তিন শিফটের প্রতিটিতে প্রায় ৩৫ জন করে ছাত্রছাত্রী আছে।’

ইউনিসেফের সহযোগিতায় রোহিঙ্গা শিশুদের স্কুলে পাঠদান

অনিবন্ধিত রোহিঙ্গাদের জন্য লেদা নামে একটি ক্যাম্প খোলা হয়েছে। এই ক্যাম্পের স্বাস্থ্যসেবা দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। ১০ শয্যাবিশিষ্ট এই ক্লিনিকে ৫ জন ডাক্তার, ৬ জন প্যারামেডিকস ও ১০জন নার্স-ধাত্রী কাজ করছেন।

স্বাস্থ্য ক্লিনিকটির চিকিৎসক নিরন্ত কুমার দাস বলেন, ‘শুরুতে আমরা প্রতিদিন ৫০ থেকে ৬০ জন করে রোগী দেখতাম। কিন্তু বর্তমানে প্রায় ৩০০ জনের মতো রোগীকে প্রতিদিন সেবা দিতে হচ্ছে।’ তিনি জানান, ‘এই ১০ বেডের স্বাস্থ্য ক্লিনিকে বাঙালি ও রোহিঙ্গাদের চিকিৎসা দেওয়া হয়। তবে রোহিঙ্গা রোগীর সংখ্যাই বেশি।’

সাধারণ রোগ ছাড়াও দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা দেওয়াসহ মানসিক রোগীদের কাউন্সেলিং করা হয়।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি