বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার সবকিছু প্রকাশ করে যাব: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ২১:৪৩আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২১:৫২

‘জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও জেলহত্যা মামলার সব তথ্য প্রকাশ করে যাবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার অনেককিছুই তদন্তে উঠে আসেনি। এই মামলার তদন্ত ও প্রসিকিউশনে অনেক ত্রুটি ছিল। একদিন আমি সবকিছু লিখে প্রকাশ করে যাব।’
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ‘জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন’ নামের একটি আইন বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনা করতে গিয়ে ব্যথিত হয়েছি। বাচ্চা ছেলে রাসেলকে (শেখ রাসেল) পর্যন্ত হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত ও প্রসিকিউশনে অনেক ত্রুটি ছিল। জেলহত্যা মামলাতেও অনেক ত্রুটি ছিল, অনেক গাফিলতি ছিল। বিচারপতি হওয়ায় তা বলতে পারিনি। এ নিয়ে আমি কিছু লেখার চেষ্টা করছি। জেলহত্যা মামলা ও বঙ্গবন্ধু হত্যা মামলা নিয়ে লিখব আমি। সবকিছু প্রকাশ করে যাব।’
প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা দুইটি রায় পর্যালোচনা করে দেখবেন। আমরা আপিলে ট্রায়াল কোর্টের রায় ও হাইকোর্টের রায় রাখিনি। ওই দুই রায় না মেনে আমরা পরিষ্কার বলেছি, এটা ক্রিমিনাল কন্সপিরেসি ছিল। এই কন্সপিরেসি ক্যান্টনমেন্ট থেকে শুরু হয়েছিল। এই কন্সপিরেসিতে যারা জড়িত ছিল, প্রত্যেকে সমানভাবে দায়ী।’
এস কে সিনহা আরও বলেন, ‘আমরা মাত্র কয়েকজনের বিচার করতে পেরেছি। তাদের বিচার হয়েছে যারা ওই রাত্রে ওখানে মার্চ করেছিল। জ্বালাময়ী বক্তব্য দিয়ে তাদের ৩২ নম্বরে আনা হয়েছিল। তখন তো কন্সপিরেসি ডিসক্লোজড হয়ে গিয়েছিল। আমি প্রধান বিচারপতি হিসেবে এখন হয়তো পারছি না, কিন্তু আমি একদিন হয়তো লিখে যাব। আমি দেখিয়ে দেবো ষড়যন্ত্রের মধ্যে কারা কারা ছিল। সেনাবাহিনীর মধ্যেও অনেকে সরকারি কোষাগার থেকে সাহায্য নিয়ে চলে গিয়েছে (দেশের বাইরে)।’
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি, ইদানীং আপনাদের মধ্যে প্রফেশনালিজম একটু কম দেখা যাচ্ছে। আপনারা গরীব ও অসহায় বিচারপ্রত্যাশীদের কাছে আইনের ন্যায্য সুবিধা পৌঁছে দেবেন।’ ব্যক্তিগতভাবে রাজনৈতিক চর্চা করলেও বিচারপতি হলে অতীত ভুলে সঠিক বিচার করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন-
‘মিসকোট করবেন না, আমাকে নিয়ে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়’

‘রায়ের অবজারভেশন সুপ্রিম কোর্টের নয়, প্রধান বিচারপতির নিজের’

/এমটি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের