‘রোহিঙ্গা ইস্যুতে দুই প্রতিবেশীকে আমরা পাশে পাইনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৩

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ (ছবি- সাজ্জাদ হোসেন) চলমান রোহিঙ্গা সংকট পরিস্থিতিতে আমাদের আঞ্চলিক দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনকে বাংলাদেশ পাশে পায়নি। এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশই সবচেয়ে বেশি মানবিক আচরণ করেছে। আশার কথা হলো- এখন দুয়েকটি দেশ এগিয়ে আসছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হওয়া ‘রোহিঙ্গা সংকট বনাম মানবতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ।
বৈঠকিতে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের কৌশলটা ভুল। রাখাইনে রোহিঙ্গাদের নিধন করা হচ্ছে, সেনাবাহিনীকে দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে। এ পরিস্থিতিতে এখন সক্রিয় হয়েছে পশ্চিমা বিশ্ব। আমাদের দুই আঞ্চলিক প্রতিবেশী ও চীনকে এই পরিস্থিতিতে আমরা পাশে চেয়েছিলাম। কিন্তু তাদের আমরা পাশে পাইনি।’
মেজর জেনারেল (অব.) রশীদ আরও বলেন, ‘রোহিঙ্গা পরিস্থিতিতে বাংলাদেশই সবচেয়ে বেশি মানবিকতা দেখিয়েছে। প্রধামন্ত্রী নিজে তাদের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ, চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা তাদের দেওয়া হচ্ছে। তবে একটি স্বস্তির জায়গা তৈরি হয়েছে। তুরস্কের ফার্স্ট লেডি এসেছেন। অন্য দেশ থেকেও ত্রাণ আসছে। ভারত আজ প্রথম ত্রাণ পাঠিয়েছে। আমরা আশাবাদী, ভারত ও চীন এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে।’
অস্থায়ী নয়, রোহিঙ্গাদের জন্য স্থায়ী সমাধান প্রয়োজন বলে উল্লেখ করেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। এর জন্য কফি আনান কমিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়িত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন সাবেক পররাষ্ট্র সচিব মুন্সী ফয়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, ব্র্যাক-এর মাইগ্রেশন প্রকল্পের প্রধান শরীফুল হাসান, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান ও হেড অব নিউজ হারুন উর রশীদ।
মুন্নী সাহা’র সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন-
‘রোহিঙ্গাদের দুর্দশা বর্ণনা করার ভাষা নেই’

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু