রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৭, ২১:১৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ০১:৩৫

 প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা আজ (রবিবার) রাত ১১টা ৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হতে পারেন বলে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।  এদিকে, আজ রাতে এমিরেটসের একটি ফ্লাইটেও তিনি ঢাকা ছেড়ে যেতে পারেন বলে অন্য একটি সূত্র জানিয়েছে। তবে বিমানবন্দর সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত কোনও ফ্লাইটেই বিচারপতি ঢাকা ছেড়ে যাননি।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (ফাইল ছবি: সংগৃহীত)
প্রধান বিচারপতির বাসার সামনে থেকে আমাদের প্রতিবেদক জানান, ‘রাত আটটা ২০ মিনিটে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ গণমাধ্যমকর্মীরা জড়ো হন।’

এর আগে ৫ অক্টোবর ভিসার আবেদন ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্নের পরই প্রধান বিচারপতি এসকে সিনহা ও স্ত্রী  সুষমা সিনহাকে তিন বছরের ভিসা দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার গুলশান-২-এ অবস্থিত অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারে গিয়ে পাঁচ বছরের জন্য ভিসার আবেদন করেন তারা। প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ায় তার মেয়ের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও সূত্রটি উল্লেখ করে। তবে কবে নাগাদ তারা যাবেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতির বড় মেয়ে সূচনা সিনহা থাকেন। 

উল্লেখ্য, ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের