লিট ফেস্টে এলে চমৎকার অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারবেন: সাদাফ সায্‌

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৭, ১৬:৫৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২১:২৯

ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্‌ সিদ্দিকী ‘নামে লিট ফেস্ট হলেও এখানে বিজ্ঞান নিয়ে আলোচনা হবে, ইতিহাস নিয়ে আলোচনা হবে। এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সুন্দর সুন্দর পরিবেশনা ও সেশন। আমি বিশ্বাস করি, কেউ তিন দিনের এই লিট ফেস্টে এলে চমৎকার একটি অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরে যেতে পারবেন।’

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে শুরু হওয়া ‘সীমানাই যখন কেন্দ্র’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্ এসব কথা বলেন। ১৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সাহিত্যিকদের মিলনমেলা ‘ঢাকা লিট ফেস্ট’কে সামনে রেখে এই বিশেষ বৈঠকির আয়োজন করা হয়।

বৈঠকিতে সাদাফ সায্‌ আরও বলেন, ‘প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে  ঢাকা লিট ফেস্ট। এটা অত্যন্ত সুন্দর এবং অচিন্ত্যনীয় একটি আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লেখক-সাহিত্যিকরা এসে যোগ দেবেন এই আয়োজনে। তিন দিনের এই উৎসবে সকাল থেকে রাত পর্যন্ত থাকবে বিভিন্ন সেশন, লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন, শিশুদের আনন্দের জন্য বিভিন্ন ধরনের আয়োজন। অনুষ্ঠানে প্রবেশের জন্য কোনও অর্থ খরচ করতে হবে না, একদম ফ্রি যোগ দেওয়া যাবে এই ফেস্টে।’

বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন সাহিত্যিক আনিসুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কবি শামীম রেজা, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক ও কবি মাসুদা ভাট্টি, ঢাকা লিট ফেস্টের পরিচালক আহসান আকবার, সাহিত্যিক অদিতি ফাল্গুনী ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এটিএন নিউজে। এছাড়া, বাংলা ট্রিবিউনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে বৈঠকি। বৈঠকির খবর পড়তে চোখ রাখুন বাংলা ট্রিবিউনে।
আরও পড়ুন-
‘সীমানাই যখন কেন্দ্র’ শীর্ষক বৈঠকি শুরু


সাহিত্যের কোনও সীমানা নেই: জুলফিকার রাসেল

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম