সাহিত্যের কোনও সীমানা নেই: জুলফিকার রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৭, ১৬:৪৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৯:২৫

বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল বৈঠকির নাম ‘সীমানাই যখন কেন্দ্র’ রাখার যথার্থতা উল্লেখ করে বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল বলেন, ‘সাহিত্যের কোনও সীমানা নেই। উদাহরণ হিসেবে বলতে পারি, আমার দেশেরই একদম প্রত্যান্ত অঞ্চলের কোনও লেখক যদি কিছু লিখেন, তখন তার লেখা দেশ-বিদেশে ছড়িয়ে যায় এবং তিনি বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করেন। আবার বিদেশি কোনও লেখক অথবা সাহিত্যিক কিন্তু নিজেও তার নিজের দেশের প্রতিনিধিত্ব করেন।’
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে শুরু হওয়া ‘সীমানাই যখন কেন্দ্র’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে বাংলা ট্রিবিউনের সম্পাদক এসব কথা বলেন। ১৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সাহিত্যিকদের মিলনমেলা ‘ঢাকা লিট ফেস্ট’কে সামনে রেখে এই বিশেষ বৈঠকির আয়োজন করা হয়।
বৈঠকিতে জুলফিকার রাসেল আরও বলেন, ‘‘ঢাকা লিট ফেস্ট এমনই একটি সাহিত্য সম্মেলন যেখানে দেশি-বিদেশি অনেক লেখক সাহিত্যিক আসেন, আসবেন। তারা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। এই যে লেখক-সাহিত্যিকদের মিলনমেলা, এটাকেই বলা হচ্ছে ‘সীমানাই যখন কেন্দ্র’।’’
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন সাহিত্যিক আনিসুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কবি শামীম রেজা, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক ও কবি মাসুদা ভাট্টি, ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্‌ সিদ্দিকী ও আহসান আকবার এবং সাহিত্যিক অদিতি ফাল্গুনী।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এটিএন নিউজে। এছাড়া, বাংলা ট্রিবিউনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে বৈঠকি। বৈঠকির খবর পড়তে চোখ রাখুন বাংলা ট্রিবিউনে।
আরও পড়ুন-

‘সীমানাই যখন কেন্দ্র’ শীর্ষক বৈঠকি শুরু

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম